Friday, April 3, 2026

কাশ্মীরে লুকিয়ে ৬০ জঙ্গি! বিজেপির ভ্রান্তনীতির সমালোচনায় রাহুল

Date:

Share post:

একেবারে বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে জম্মু ও কাশ্মীর। প্রায় ৬০ জন পাকিস্তানি উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি লুকিয়ে কাশ্মীরে। চাঞ্চল্যকর দাবি প্রাক্তন মেজর জেনারেল পিকে সেহগালের। এই জঙ্গিদের মধ্যে অনেকে মারা গেলেও যারা বেঁচে রয়েছে তাদের মারাত্মক ক্ষমতার দাবি করলেন প্রাক্তন সেনানায়ক। কাশ্মীরে এভাবে জঙ্গি হামলা ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বিজেপির ভ্রান্তনীতিকেই কাঠগড়ায় তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

প্রাক্তন মেজর জেনারেলের দাবি, প্রায় একমাস আগে অত্যাধুনিক অস্ত্র ও যোগাযোগ ব্যবস্থায় প্রশিক্ষিত প্রায় ৬০ জনের একটি জঙ্গিদল কাশ্মীরে ঢোকে। তাদের মধ্যে অনেককে সাম্প্রতিক বেশ কয়েকটি তল্লাশি অভিযানে গ্রেফতার ও নিকেশ করেছে ভারতীয় সেনা। কিন্তু যে পরিমাণ জঙ্গি এখনও কাশ্মীরে রয়েছে, তা নিয়ে আতঙ্কের আভাস দেন মেজর জেনারেল সেহগাল। তাঁর দাবি, ড্রোন, হেলিকপ্টার বা যে কোনও উপায়ে এখন ভারত সরকারের উচিত সেই জঙ্গি ও তাদের ডেরা খুঁজে বের করা।

তবে লাগাতার কাশ্মীরে জঙ্গি হানার ঘটনা ও তাতে ভারতীয় জওয়ানদের মৃত্যুর ঘটনায় কেন্দ্রের বিজেপি সরকারকে দায়ী করেছেন রাহুল। তাঁর দাবি, একের পর এক এই ধরনের ভয়ানক ঘটনা যেমন দুঃখের তেমনই চিন্তারও। বারবার এই ধরনের সন্ত্রাসবাদী হামলার ঘটনা জম্মু ও কাশ্মীরের নড়বড়ে পরিস্থিতির প্রমাণ দিচ্ছে। বিজেপির ভুল নীতির দুর্বলতার খেসারত দিতে হচ্ছে আমাদের জওয়ান ও তাঁদের পরিবারকে।

কেন্দ্রের সরকারের কাছে জবাবদিহি দাবি করেন লোকসভার বিরোধী দলনেতা। বারবার কেন এভাবে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ধরা পড়ছে, তার জবাব দিয়ে এর পাল্টা কড়া ব্যবস্থার দাবি জানান তিনি। সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সকলকে একজোট হওয়ার বার্তাও দেন তিনি।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...