Saturday, April 4, 2026

ট্রাক্টরের সঙ্গে ধাক্কা তীর্থযাত্রী বোঝাই বাসের! মৃত ৫, আহত ৪৫

Date:

Share post:

মুম্বই এক্সপ্রেসওয়েতে (Mumbai Expressway) ভয়াবহ পথ দুর্ঘটনা। মধ্যরাতে বাস- ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, ঘটনাস্থলেই মৃত ৫। পুলিশ সূত্রে জানা যায় তীর্থযাত্রীদের নিয়ে দম্বিভিলির (Dombivli) কেশর গ্রাম থেকে মহারাষ্ট্রের (Maharashtra) পান্ধারপুরের (Pandharpur) দিকে যাচ্ছিল বাসটি। ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে তীর্থযাত্রী বোঝাই বাস টাল সমলাতে না পেরে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৪৫ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নবি মুম্বইয়ের ডিসিপি বিবেক পানসারে (Vivek Pansare) বাস যাত্রীরা ‘আসাধি একাদশী’ পালনের জন্য পান্ধারপুর যাচ্ছিলেন। খাদে পড়ে যাওয়া বাসটিকে ক্রেনের সাহায্যে উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত পরিস্থিতি সামাল দেয়। দুর্ঘটনার জেরে মুম্বই এক্সপ্রেসওয়েতে প্রায় চার ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। দুই গাড়ির চালক নেশাগ্রস্ত ছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...