Saturday, April 4, 2026

২১ জুলাই প্রস্তুতি: সেন্ট্রাল পার্কে ৩০ হাজার তৃণমূল কর্মীর থাকা-খাওয়ার ব্যবস্থা

Date:

Share post:

আগামী রবিবার একুশে জুলাই (2st July) ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবস। রাজ্যের শাসক দলের বার্ষিক এই সমাবেশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করবেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কলকাতায় আসবেন তৃণমুল কর্মী-সমর্থকরা কোচবিহার-দার্জিলিং সহ উত্তরবঙ্গের কয়েক হাজার তৃণমূল কর্মী দু’দিন আগে থেকেই শহরের বুকে পা রাখবেন। তাই প্রতিবছরই সল্টলেক সেন্ট্রাল পার্ক সংলগ্ন প্রাঙ্গণে উত্তরবঙ্গের তৃণমূল কর্মীদের থাকা-খাওয়ার বিশেষ ব্যবস্থা করা হয়।

কর্মীদের রাখার জন্য সল্টলেকে জোরদার প্রস্তুতি চলছে। তৈরি হচ্ছে আটটি জার্মান হ্যাঙ্গার। এছাড়াও থাকছে বেশ কয়েকটি ক্যাম্প। প্রায় ৩০ হাজার কর্মীকে রাখার ব্যবস্থা সু-বন্দোবস্ত করা হচ্ছে। পৃথক খাবারের জায়গা, মেডিক্যাল ক্যাম্প, অনুসন্ধান কেন্দ্র থেকে শৌচালয়, সমস্ত ব্যবস্থা করা হচ্ছে সেখানে। মূল গেটগুলির বাইরের অংশ তৃণমূল নেত্রীর ছবি সহ ২১ জুলাইয়ের (21st July) ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে ফেলা হয়েছে।

দলীয় সূত্রে খবর, দু-তিনদিন আগেই উত্তরবঙ্গের কর্মীরা এখানে চলে আসেন। সমাবেশের আগের দিন পর্যন্ত আসতে থাকেন। সেন্ট্রাল পার্ক থেকে ধর্মতলায় পাঠানোর জন্য ১০০টিরও বেশি বাস রাখা থাকে। এবারও সেই ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সবাইকে শিয়ালদহ স্টেশনে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কর্মীরা পদযাত্রা করে সমাবেশে যোগ দেন। তবে এখন সেন্ট্রাল পার্ক থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়েছে। অনেকে মেট্রোতেও ওঠেন। সেন্ট্রাল পার্কের এই আয়োজনের মূল দায়িত্বে রয়েছেন বিধাননগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুজিত বসু।

আরও পড়ুন: থানার মধ্যেই মাকে আক্রমণ গুণধর ছেলের! ভিডিও ভাইরাল হতেই বিপাকে যোগী সরকার

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...