Wednesday, June 24, 2026

খেলোয়াড়দের আগে পৌঁছল ওরা, প্যারিস অলিম্পিকে বিশেষ দায়িত্ব

Date:

Share post:

গোটা প্যারিস অলিম্পিক পাহারা দেবে ১০টি কে-নাইন সারমেয়। তার মধ্যে দুটি ভারতের। প্যারিস অলিম্পিকে ভারতের খেলোয়াড়রা পৌঁছানোর আগেই পৌঁছে গেল সেই দুই সারমেয়। অলিম্পিকের নিয়ম মেনে আগে থেকে নিরাপত্তা ব্যবস্থা বুঝে নিতে ১০ জুলাই তাদের আইফেল টাওয়ারের দেশে পৌঁছে যাওয়ার সংবাদ জানালো ভারতীয় সেনা।

ভারতীয় সেনার সিআরপিএফ ব্যাটেলিয়নের দুই সদস্য – ভাস্ট ও ডেনবি যোগ দিল প্যারিস অলিম্পিকের নিরাপত্তায়। বেলজিয়ান শেফার্ড ও মেলিনয়েস প্রজাতির শংকর এই দুই সারমেয়। ভাস্টের বয়স পাঁচ ও ডেনবির তিন বছর বয়স। তাঁদের সঙ্গে তাঁদের তিনজন প্রশিক্ষকও প্যারিস পাড়ি দিয়েছেন।

১৯৬ দেশের প্রতিযোগিদের নিয়ে ২৬ জুলাই থেকে অনুষ্ঠিত হতে চলেছে প্যারিস অলিম্পিক। চলবে ১১ অগস্ট পর্যন্ত। বিশ্ব ক্রীড়ার এই শ্রেষ্ঠ প্রতিযোগিতায় খেলোয়াড়দের নিরাপত্তা দিতে রওনা দেওয়ার ১০দিন আগে থেকে বিশেষ প্রশিক্ষণ হয়েছে ভাস্ট ও ডেনবির। এমনকি ফরাসি ভাষারও প্রশিক্ষণ পেয়েছে ভারতীয় সেনার এই দুই সদস্যের।

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...