Saturday, April 4, 2026

তেলের ট্যাঙ্কার উল্টে বিপত্তি! ওমানে মাঝ সমুদ্রে নিখোঁজ ১৩ ভারতীয়-সহ মোট ১৬, বাড়ছে উদ্বেগ 

Date:

Share post:

ওমান (Oman) উপকূলে তেলের ট্যাঙ্কার (Oil Tanker ) ডুবে দুর্ঘটনা! এই ঘটনায় ১৩ ভারতীয় (Indians) -সহ ১৬ জন ক্রু সদস্য (Crew Members) নিখোঁজ বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই ঘটনার কথা জানাজানি হতেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শুরু হয়েছে জোরকদমে উদ্ধারকাজ। সূত্রের খবর, তেলের ট্যাঙ্কারে ১৩ জন ভারতীয় এবং ৩ জন শ্রীলঙ্কার বাসিন্দা ছিলেন। সোমবার দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদরাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে জাহাজটি ডুবে যায়।

সূত্রের খবর এদিন তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। এমনকি, সমুদ্রে তেল পড়েছে কি না তা-ও জানা যায়নি। ওই জাহাজে ভারতীয়রা ছাড়াও চার জন শ্রীলঙ্কার বাসিন্দাও ছিলেন। সকলে কর্মসূত্রে ওমানে ছিলেন। ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, তেলের ট্যাঙ্কারটি উল্টে গিয়ে ডুবে গিয়েছে। তবে ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রে পড়েছে কি না, তা স্পষ্ট নয়।

ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি করা হয়েছিল। এটি ১১৭ মিটার লম্বা। এই ধরনের ছোট ট্যাঙ্কারগুলি সাধারণত সমুদ্রপথে কম দূরত্বে যাওয়ার জন্য ব্যবহার করা করা হয়।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...