Saturday, June 27, 2026

কম খরচে মিলবে উন্নত পরিষেবা, এবার পিপিপি মডেলে বাস চালাবে রাজ্য

Date:

Share post:

কম খরচে সাধারণ মানুষকে উন্নত বাস পরিষেবা দিতে রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ অংশীদারিত্ব বা পিপিপি মডেলে কলকাতা ও লাগোয়া মফস্বলের ছ’টি বাস রুটকে বেসরকারি হাতে তুলে দিল। পদ্ধতি মেনে টেন্ডার ডেকে ছটি রুটের মোট ৭৩ টি বাস পরিচালনার জন্য বেসরকারি সংস্থাকে দেওয়া হয়েছে বলে পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে। বারুইপুর হাওড়া সি-২৬ রুটের ১৪ টি বাস ইতি মধ্যেই পথে নেমেছে। বাকি বাসগুলি চলতি মাসের মধ্যেই চলা শুরু করবে বলে জানানো হয়েছে। জানা গেছে এই দফায় ধর্মতলা- আমতা ই-৬ রুটের ১২ টি, সি-২৬ বারুইপুর-হাওড়া রুটের ১৪টি ,সি-৮ বারাসত-জোকা রুটের ১৮টি, এস-৪৭ ইডেনসিটি-হাওড়া রুটের ১৮টি এবং ১১এ দমদম স্টেশন-হাওড়া রুটের ১১ টি বাস পরিচালনার দায়িত্ব বেসরকারি হাতে তুলে দেওয়া হয়েছে।

নিজস্ব কন্ডাকটর ও চালক নিয়োগ করে বেসরকারি সংস্থা ওই বাস গুলি চালাবে। বাসের কাগজপত্র, রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় খরচ তাদেরকেই বহন করতে হবে। পরিচালক সংস্থাকে পরিবহণ নিগমের কাছে প্রতিটি বাসের জন্য এককালীন ৫০ হাজার টাকা জমা রাখতে হবে। মাসে নিগমকে বাস পিছু ভাড়া দিতে হবে দশ থেকে পনেরো হাজার টাকা। তবে বেসরকারি হাতে বাসগুলি তুলে দেওয়া হলে রাতে তা সরকারের নির্দিষ্ট ডিপোতেই রাখতে হবে বলে শর্ত দেওয়া হয়েছে। বাস মালিকদের একাংশ সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। সিটি সাবারবান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা বলেন, নতুন বাসের দাম যেভাবে বেড়ে চলেছে অনেক বাস মালিকের পক্ষেই পুরনো বাস বাতিল করে নতুন বাস কেনা অসম্ভব হয়ে পড়েছে। সেক্ষেত্রে এই পদক্ষেপ তাদের সামনে বিকল্প সুযোগের পথ খুলে দিয়েছে। পাশাপাশি এই সব রুটে নিয়মিত বাস পেলে যাত্রী সাধারণের হয়রানি ও অনেকটা কমবে।

আরও পড়ুন- উদ্ধবের পথেই একনাথ! গদি বাঁচাতে ঘোষণা নতুন ভাতা

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...