Saturday, April 4, 2026

থানার মধ্যেই মাকে আক্রমণ গুণধর ছেলের! ভিডিও ভাইরাল হতেই বিপাকে যোগী সরকার

Date:

Share post:

ফের অশান্ত হয়ে উঠল যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)! একেই সেখানে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে, এবার আইন শৃঙ্খলা (Law and Order) পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সূত্রের খবর পারিবারিক বিবাদ মেটাতে থানায় এসেছিলেন মা (Mother)ও ছেলে (Son)। অভিযোগ, সেখানেই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন তাঁরই পুত্র। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) আলিগড়ের (Aligarh)খাইর থানা এলাকায়। তবে এদিন বিষয়টি প্রকাশ্যে আসতেই থানার মধ্যে রীতিমতো দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। এরপর পুলিশ কর্মীরাই বালতি করে জল দিয়ে মহিলার গায়ের আগুন নেভানোর চেষ্টা করেন। ইতিমধ্যে সেই ভয়াবহ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

পুলিশ সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদ মেটাতে মা ও ছেলেকে খাইর থানায় ডেকে পাঠানো হয় হয়েছিল। মঙ্গলবার দুপুরে সেইমতো থানায় পৌঁছে যান হেমলতা নামে ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই জমি নিয়ে মা ও ছেলে দু’জনের মধ্যে ঝামেলা চলছিল। তবে হেমলতার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুজনকেই একসঙ্গে থানায় ডেকে পাঠায় পুলিশ। কিন্তু পুলিশের হস্তক্ষেপেও সমাধান মেলেনি। যার জেরে পুলিশের সামনেই দু’জন বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, সেসময় আচমকাই মায়ের গায়ে আগুন ধরিয়ে দেন ছেলে গৌরব। ইতিমধ্যে পুরো ঘটনার ভিডিও থানার সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

 

এদিন পুলিশের কাছে কোনও সুরাহা না পেয়ে মায়ের গায়ে আচমকাই পেট্রল ঢেলে দেন অভিযুক্ত গৌরব। তারপর কেউ কিছু বুঝে ওঠার আগেই মহিলার হাতে থাকা একটি লাইটার নিয়ে আগুন ধরিয়ে দেন। দাউ দাউ করে জ্বলতে থাকেন ওই মহিলা। তড়িঘড়ি পুলিশকর্মীরা সেই আগুন নিভিয়ে মহিলাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, ততক্ষণে মহিলার শরীরের ৪০ শতাংশ ঝলসে যায় বলে খবর। তবে এদিন তড়িঘড়ি মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হলেও তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। ঘটনায় ইতিমধ্যে ঘাতক ছেলে গৌরবকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...