Wednesday, June 24, 2026

মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি গেল আর্জেন্তিনার ক্রীড়া বিভাগের কর্মীর, কিন্তু কেন ?

Date:

Share post:

বর্ণবিদ্বেষী মন্তব্যের অভিযোগে আর্জান্তিনার তারকা ফুটবলার লিওনেম মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারাতে হল আর্জেন্তিনার ক্রীড়া বিভাগের কর্মী জুলিও গারোকে। গত সোমবার কোপা কাপ চ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা। এরপর উচ্ছ্বাসে ভাসে নীল-সাদার দল। সেই সময় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন এনজো ফার্নান্ডেজ। যেই ভিডিও ছিল কোপা জয়ের পর স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার বাসে আর্জেন্তিনার ফুটবলারদের উৎসবের ভিডিও। আর সেই নিয়েই যত বিতর্ক। তোলপাড় হয়ে যায় নেটপাড়া।

এই ভিডিও পোস্ট হতেই বর্ণবিদ্বেষীর অভিযোগ আনা হয়। যা পোস্ট হতেই তোলপাড়।আর এই ঘটনার প্রেক্ষিতে আর্জেন্তাইন অধিনায়ক মেসি ও আর্জেন্তিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন ক্রীড়া বিভাগের কর্মী জুলিও গারো। আর সূত্রের খবর, তার জেরেই গারোকে বরখাস্ত করেন আর্জেন্তিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।

এদিকে বর্ণবিদ্বেষী মন্তব্য করে বিপাকে আর্জেন্তিনার ফুটবল দল। কোপাজয়ীদের বিরুদ্ধে তদন্ত করবে ফিফা বলেই খবর । যদিও ওই ভিডিওর পর ক্ষমা চান ফার্নান্ডেজ। তিনি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে লেখেন, ”কোপা জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় দলের উদযাপন নিয়ে একটি ভিডিও পোস্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সমস্ত ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমি। এই গানে অসম্মানজনক কিছু শব্দ আছে। আসলে দল জেতার পরে ক্ষণিকের উন্মাদনায় আমি একাজ করে ফেলেছিলাম। আমি ক্ষমাপ্রার্থী।”

আরও পড়ুন- টিম ইন্ডিয়ার কোচ পদে এগিয়ে হাবাস, পিছিয়ে নেই মোহনবাগানের আরেক প্রাক্তন কোচ সঞ্জয় সেনও


Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...