Friday, April 3, 2026

কোচ হওয়ারর প্রধান নির্বাচক-বোর্ড সচিবের সঙ্গে বৈঠক গম্ভীরের , কী নিয়ে হলো আলোচনা ?

Date:

Share post:

সদ্য ভারতীয় দলের কোচ হয়েছেন গৌতম গম্ভীর। আর সূত্রের খবরর গত বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ এবং নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেন টিম ইন্ডিয়ার নতুন কোচ। জানা যাচ্ছে সেখানে নিজের পরিকল্পনা তুলে ধরেন গম্ভীর। এবং আগামীদিনের কর্মসূচীও পরিস্কার করেন টিম ইন্ডিয়ার নতুন কোচ।

সূত্রের খবর, এই বৈঠকে মূলত শ্রীলঙ্কা সফর নিয়েই আলোচনা হয়েছে। এছাড়াও, জানা যাচ্ছে, দলের প্রত্যেকের কাছে দায়বদ্ধতা চাইছেন গম্ভীর, এই কথাও জানান নির্বাচকদের তিনি। টি-২০ ফর্ম্যাটে নেতা হিসাবে গৌতমের পছন্দ সূর্যকুমার যাদবকে। তাই হার্দিকের জায়গায় যে টি-২০তে সূর্যকুমার যাদবকে অধিনায়ক করা হবে, তা এক প্রকার নিশ্চিত। তবে হার্দিক টি-২০ সিরিজে খেলবেন। জানা গিয়েছে, গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকার এই দায়িত্ব বদলের ব্যাপারে হার্দিকের সঙ্গে কথা বলেছেন। দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে আলোচনা হয়েছে। হার্দিক টি-২০ সিরিজ খেললেও একদিনের সিরিজ থেকে বিশ্রাম নিয়েছে। সেই সিরিজে রোহিতের ফেরার কথা। ফিরলে তিনিই অধিনায়ক হবেন। সূত্রের দাবি, রোহিতকে অধিনায়ক করেই শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে দল সাজাতে চলেছে বিসিসিআই। আর সেই মত আজ দল ঘোষণার সম্ভাবনা।

আরও পড়ুন- প্রো পাঞ্জা লিগে নতুন ফ্র্যাঞ্চাইজি শ্রাচী স্পোর্টস, লড়বে শ্রাচী রাঢ় বেঙ্গল টাইগার্স


Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...