Saturday, June 20, 2026

সিপিএম নেতার ভেড়িতে গা ঢাকা, অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম

Date:

Share post:

অবশেষে পুলিশের জালে কুলতলিকাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সরদার। কুলতলির ঝুপড়িঝাড়ার বানীরধল এলাকা থেকে গ্রেফতার সাদ্দাম সরদার (Saddam Sarder) ও কুলতলির সিপিআইএম নেতা মান্নান খান। সিপিআইএম নেতার মাছের ভেড়ির আলা ঘর থেকে গ্রেফতার করা হয় সাদ্দামকে। গত, সোমবার ঘটনার পর থেকে সিপিএম নেতার মাছের ভেড়িতে গা ঢাকা দিয়েছিল সাদ্দাম। তবে সাদ্দামকে ধরা গেলেও এখনও বেপাত্তা ভাই সাহারুল।

গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, মাছের ভেড়িতে লুকিয়ে রয়েছে সাদ্দাম। সেই খবর অনুযায়ী গতকাল, বুধবার বিশাল বাহিনী নিয়ে অভিযান চালায় কুলতলি থানার পুলিশ। সোমবার গুলি চালানার ঘটনার পর থেকেই বাড়ির পাশের খাল পেরিয়ে সে ওই ভেড়িতে আশ্রয় নিয়েছিল। ভেড়িটি মান্নান খান নামে এক সিপিএম নেতার। সাদ্দামকে (Saddam Sarder) আশ্রয় দেওয়ার জন্য তাকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপরে গুলি চালনা ও সোনা পাচারকাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। আজই স্বাস্থ্য পরীক্ষার পর তাকে আদালতে তোলা হবে বলে জানা যাচ্ছে।

 

উল্লেখ্য, এর আগেও একাধিকবার সাদ্দামকে চুরি, ছিনতাই-সহ একাধিক অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। খুনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার কাছ থেকে অস্ত্রও পাওয়া যায়। পাশাপাশি তার বিরুদ্ধে নকল সোনা ও জাল নোটের কারবার করার অভিযোগ রয়েছে। তারপর পয়তারহাটে পুলিশের উপরে গুলি চালনার অভিযোগ ওঠে। সাদ্দামের ঘরে তল্লাশি চালিয়ে বহু নথি ও সোনার গহনা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মেদিনীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! নাবালকের মৃত্যুতে চাঞ্চল্য এলাকায়, পুড়ে ছাই একাধিক দোকান

 

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...