Monday, April 6, 2026

দাম কমাতে নয়া উদ্যোগ, এবার ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ রাজ্যের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স। এর জেরে কিছুটা স্বস্তিও মিলেছে সবজির দামে। এবার আলুর নাম নিয়ন্ত্রণে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য। হিমঘর থেকে ব্যবসায়ীদের ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধের নির্দেশ দিল রাজ্য।

মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশেমূল্যবৃদ্ধির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আধিকারিক পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সব বিষয়ের খুঁটিনাটি রিপোর্টও নেন তিন। ডিএম–এসপিদের প্রয়োজনে রাস্তায় নেমে বাজারে যাওয়ার পরামর্শ দেন তিনি। সবজির দাম যাতে আর কোনওভাবেই বাড়তে না পারে সেদিকে নজর রাখতে বলেছেন মুখ্যসচিব।

পাশাপাশি মুখ্যসচিব এদিন বলেন, ‘হিমঘর থেকে কেন বেশি আলু বাজারে আসছে না। আলুর বাজার দর নিয়ন্ত্রণ করতে হিমঘর থেকে আলু যাতে বেশি করে খোলা বাজারে আসে সেদিকে নজর দিন। খোলা বাজারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীগুলিকে যুক্ত করুন সরকারি দামে আলু বিক্রির জন্য। দেখতে হবে রাজ্যের আলু এখন কোনওভাবেই হিমঘর থেকে ভিন রাজ্যে না যায়।’ এমনকী পাইকারি বিক্রেতারা সবজি, আলু, পেঁয়াজ বেআইনিভাবে মজুত করে রাখছেন কিনা, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন- উন্নত হচ্ছে পরিবহন পরিষেবা, এবার রাজ্যজুড়ে সরকারি বাস-ট্রাম-ফেরিতে চালু হচ্ছে স্মার্ট কার্ড

 

Related articles

“মেয়েদের গায়ে হাত দিলে… ঝাঁটাই দাওয়াই”: ভোট নষ্ট রুখতে কী পরামর্শ মমতার

বিজেপি ভোটের দিন রাজ্যের গোলমাল বাঁধাতে পারে। সোমবার নদিয়ায় দলীয় প্রার্থীদের সভা থেকে সবাইকে সতর্ক করলেন সেই তৃণমূল...

রাজ্যসভায় শপথ : চার তৃণমূল সাংসদের যাত্রা শুরু

রাজ্যসভার অধিবেশনে এবার বিজেপি বিরোধী সুর চড়ানোর জন্য তৃণমূল কংগ্রেসের নতুন তিন যোদ্ধা। সোমবার থেকেই শপথ গ্রহণ করে...

IPL: নাইট শিবিরে সুখবর! পাঞ্জাব ম্যাচের আগেই কলকাতায় হর্ষিত

আইপিএলের (IPL) শুরুতেই পেস বোলিং নিয়ে সমস্যায় পড়েছে কেকেআর(KKR)। ক্যামেরন গ্রিন বোলিং করতে পারছেন না, পাথিরানা কবে আসবেন...

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...