Saturday, June 20, 2026

ভূমিকম্পে কেঁপে উঠল চিলি-সহ ৩ দেশ! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৬

Date:

Share post:

জোরালো ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল চিলি (Chilli)। ভারতীয় সময় শুক্রবার ভোরে, উত্তর চিলির ত্রিপল সীমান্তের কাছে আন্তোফাগাস্তা শহরে ৭.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা। সূত্রের খবর, চিলি, বলিভিয়া এবং আর্জেন্টিনা – এই তিন দেশের সীমান্ত রয়েছে ওই এলাকায়। তিন দেশেই কম-বেশি অনুভূত হয়েছে কম্পন। পাশাপাশি দক্ষিণ পেরুতেও জোরালো কম্পন অনুভূত হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট নয়।

তবে, এদিন মাটি থেকে ১৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সৃষ্টি হয়েছিল বলে জানা গিয়েছে। কম্পনের কেন্দ্রস্থল উপকূলীয় শহর আন্তোফাগাস্তা থেকে পূর্বে। তবে সূত্রের খবর, এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি। চলতি বছরের জানুয়ারিতে ৫.৩ মাত্রার ভূমিকম্প উত্তর চিলির তারাপাকা অঞ্চলে আঘাত হানে। মাটি থেকে ১১৮ কিলোমিটার গভীরতায় কম্পন সৃষ্টি হয়েছিল।

এই তিন দেশের মতো অল্প হলেও কেঁপেছে পেরুও। তবে বিশেষজ্ঞরা মতে, মাটির এত নীচে ভূমিকম্প হলে সাধারণত বড়সড় কোনও প্রভাব পড়ে না। এক্ষেত্রেও তা হবে না। যদিও স্থানীয় প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়ে নিয়েছে।


Related articles

যোগ দিবসে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস! শনিতে জারি কমলা সর্তকতা

বৃষ্টির জেরে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ জুড়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। যদিও দুপুরের পর আবহাওয়ার...

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...