Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করল ভারত। প্রথম ম্যাচে হরমনপ্রীত কৌরের দল উড়িয়ে দিল পাকিস্তানকে। এদিন পাকিস্তানকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে বল হাতে তিন উইকেট দীপ্তি শর্মার। ব্যাট হাতে ৪৫ রান স্মৃতি মান্ধনার।

২) কোপা জয়ের পর বর্ণবিদ্বেষীর অভিযোগ ওঠে আর্জেন্তিনার বিরুদ্ধে। এই এরই প্রশ্ন ওঠে এই উচ্ছ্বাসে জড়িত কিনা লিওনেল মেসি? আর এই নিয়ে মুখ খোলেন দলের আরেক সতীর্থ রদ্রিগো দি পল । তিনি জানান, মেসি এরকম করতে বারণ করেছিলেন। বর্ণবিদ্বেষমূলক মন্তব্য যেন কেউ না করেন, সবাইকে সতর্ক করে দিয়েছিলেন মেসি।

৩) কলকাতা প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ইমামি ইস্টবেঙ্গল। এদিন ইস্টবেঙ্গল এফসির হেড কোচ কার্লোস কুয়াদ্রাতের সামনে পুলিশ এসিকে ৬-০ গোলে হারাল বিনো জর্জের ছেলেরা। এদিকে ইস্টবেঙ্গল মাঠে লাল-হলুদ সমর্থকদের সামনে কুয়াদ্রাতের হাত ধরে জিকসন সিং -এর আত্মপ্রকাশ ঘটে।

৪) মরশুম শুরুর আগে দলকে আরও শক্তিশালী করল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগানে সই করলেন স্কটিশ ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। আইএসএলের পরিচিত মুখ স্টুয়ার্ট।পেয়েছেন সাফল্যও। বাগানের নতুন কোচ মোলিনার পছন্দ স্টুয়ার্টকে। মোহনবাগানে এক বছরের চুক্তিতে যোগ দিয়েছেন স্কটিশ ফুটবলার।

৫) দলবদলে একের পর এক চমক দিয়ে চলেছে ইস্টবেঙ্গল এফসি। এবার লাল-হলুদে যোগ দিলেন ভারতীয় দলের তারকা ফুটবলার জিকসন সিং। চার বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলে যোগ দিলেন জিকসন। বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল লাল-হলুদে যোগ দিতে পারেন জিকসন। আর আজ লাল-হলুদে জিকসনের যোগ দেওয়ার কথা জানান হয় লাল-হলুদের পক্ষ থেকে।

আরও পড়ুন- জয় দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু ভারতের, পাকিস্তানকে হারাল ৭ উইকেটে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...