Sunday, June 21, 2026

সানিয়ার সঙ্গে বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?

Date:

Share post:

সম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়েছে ভারতের তারকা প্রাক্তন টেনিস সুন্দরী সানিয়া মির্জার। এরপরই জল্পনা ছড়ায় ফের নাকি বিয়ে করতে চলেছেন সানিয়া। আর এবার পাত্র ভারতের তারকা বোলার মহম্মদ শামি। এমনকি সোশ্যাল মিডিয়ায় সানিয়া-শামির বেশ কয়েকটি ছবি ভাইরালও হয়। যদিও এই নিয়ে আগেই মুখ খুলেছিলেন সানিয়া মির্জার বাবা। তিনি জানিয়েছিলেন এই খবরে কোন সত্যতা নেই। আর এবার এই নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি। যা শুনে রীতিমতো বিরক্ত তিনি।

এই নিয়ে এক সাক্ষাৎকারে শামি বলেন, “ সকলকে অনুরোধ দায়িত্ব সহকারে সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। ভুয়ো খবর ছড়াবেন না। যে খবরের কোনও ভিত্তি নেই, তা ছড়ানোর কোনও মানে নেই।” এখানেই না থেমে শামি আরও বলেন, “ অবাক কাণ্ড! জোর করে এসব তৈরি করা হয়েছে। ফোন খুললে নিজের ছবিই দেখি সব জায়গায়। আমি একটাই কথা বলব। দ্বিতীয় কোনও ব্যক্তিকে টানা উচিত নয়। মিম তৈরি করা উচিত মজার জন্য। তাতে যদি কারও ক্ষতি হয়, তেমন কিছু করা উচিত নয়। ভেবে চিন্তে সব কিছু তৈরি করা উচিত।“

চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার। তারপর পাক-ক্রিকেটার আবার বিয়ে করেন। তারপরই শোনা যায়, শামির সঙ্গে বিয়ে হতে পারে সানিয়ার। দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত বানিয়ে ফেলেন নেটনাগরিকরা।

আরও পড়ুন- ভারতীয় ফুটবল দলের নতুন কোচ হলেন মানোলো মার্কেজ


Related articles

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...

যোগ দিবসে মোদির মুখে রবীন্দ্রনাথ থেকে লাহিড়ী মহাশয়ের প্রসঙ্গ, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (12th International Yoga Day) অনুষ্ঠানে অংশ নিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রবিবার...

রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রয়েছেন রাজ্যপাল-মুখ্যমন্ত্রীও

রবিবাসরীয় সকালে দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) অনুষ্ঠানে যোগ দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার আয়োজিত...

সকাল সকাল আজ শহরে কী কী কর্মসূচি প্রধানমন্ত্রীর

দুদিনের সফরে রাজ্যে এসেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়েছেন। সরকারি...