Sunday, June 7, 2026

অলিম্পিক্সে অংশ নেওয়া ভারতীয় অ্যাথলিটদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা বিসিসিআইয়ের

Date:

Share post:

২৬ জুলাই থেকে শুরু হতে চলেছে প্যারিস অলিম্পিক্স। আর তার আগে ভারতীয় অ্যাথলিটদের জন্য বিরাট আর্থিক পুরস্কার ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহনকারী ১১৭ জন ভারতীয় অ্যাথলিটদের জন্য ৮.৫ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। এদিন এমনটাই জানালেন বিসিসিআই সচিব জয় শাহ। এই অর্থ তুলে দেওয়া হবে ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের হাতে।

এই নিয়ে জয় শাহ নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ অত্যন্ত গর্বের সঙ্গে জানাই, ভারতীয় অ্যাথলিটদের পাশে দাঁড়াবে বিসিসিআই। আমরা ৮.৫ কোটি টাকা তুলে দেব ইন্ডিয়ান অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের হাতে, আমাদের অনবদ্য অ্যাথলিটদের জন্য। গোটা ভারতীয় কন্টিনজেন্টকে আমার অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।”

২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রতিনিধিত্ব করবেন মোট ১১৭ জন অ্যাথলিট।৭০ জন পুরুষ এবং ৪৭ জন মহিলা প্রতিযোগী অংশ নেবেন। ২৯ জন অ্যাথলিট যাচ্ছেন। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে এটাই ভারতের সবচেয়ে বেশি প্রতিযোগী। রয়েছে পুরুষদের হকি দল। কুস্তি, তিরন্দাজি, ভারোত্তোলন, জুডো, শুটার, রোয়িংয়েও ভারতের প্রতিনিধি রয়েছেন।

আরও পড়ুন- সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে এশিয়া কাপের সেমির পথে টিম ইন্ডিয়া

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...