Wednesday, June 24, 2026

বিজেপির কাঁঠাল ভাঙার রাজনীতি সরিয়ে উত্তরে জোড়াফুল ফোটানোর বার্তা: জগদীশ বর্মা বসুনিয়া

Date:

Share post:

উত্তরের জেলাগুলিতে পদ্মফুল মুছে জোড়াফুল প্রতিষ্ঠা করার বার্তা একুশের মঞ্চ থেকে দিলেন কোচবিহারের তৃণমূল সাংসদ জগদীশ বর্মা বসুনিয়া। কোচবিহারের মানুষ যেভাবে বিজেপির মিথ্যে প্রতিশ্রুতিতে না ভুল তৃণমূলকে প্রতিষ্ঠা করেছে, সেভাবেই কোচবিহার থেকে মালদহে জোড়াফুল ফোটানোর বার্তা দিলেন তৃণমূল সাংসদ।

বিজেপিকে তুলোধনা করে সাংসদ দাবি করেন, “২০১৪ থেকে একটা রাজনৈতিক দল সরল সাদা মানুষগুলির মাথায় কাঁঠাল ভেঙেছে। কখনও বলেছে রাজবংশী বোর্ড, আলাদা রাজ্য করার কথা বলেছে। চা বাগান খুলে দেবে বলেছে। কিন্তু কোনও চা বাগান খুলল না, বন্ধ হয়ে গেল। পঞ্চানন বর্মার মূর্তি হল না, রাজবংশী অ্যাকাডেমি হল না। কয়েকজন নেতা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খায়। আমরা বুঝতে পারি না।”

সেই সঙ্গে উত্তরের মানুষের জন্য বার্তা দেন, “যারা চিটিংবাজ, কর্মের নামে না ধর্মের নামে ভোট চায়। পেটের ভাত, পরণের কাপড়, মাথার উপর ছাদ, ছেলেমেয়েদের পড়ার স্কুল চাই আমাদের। বিজেপির এই কথায় আমরা আর গলব না। আমার প্রাণের কথা বলে, আমার জন্য কাজ করে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মানুষ দেখিয়ে দিয়েছে বিজেপির এই কথায় আমরা আর গলব না।”

তিনি বার্তা দেন, “আমাদের লড়াই আরও জোরদার করতে হবে। যতক্ষণ না পর্যন্ত কোচবিহার থেকে মালদহে জোড়া ফুলের ফুল ফুটবে ততক্ষণ লড়াই করতে হবে। দায়িত্ব আমার আরও বেড়ে গিয়েছে। সবাইকে জোট বাঁধতে হবে। যেভাবে একটা ডাকাত লম্পটকে হঠিয়েছেন কোচবিহারের মানুষ, সেভাবেই সব জায়গা থেকে হঠাতে হবে।”

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...