Friday, April 3, 2026

নিয়ম মানেননি পরিচালক রাহুল, বন্ধ প্রসেনজিৎ-অনির্বাণের সিনেমার শুটিং!

Date:

Share post:

ফেডারেশনের (FCTWEI) কোপে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায় (Rahool Mukherjee)। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya) নিয়ে নামী প্রযোজনা সংস্থার ব্যানারে ছবির ঘোষণা করেছিলেন ঠিকই, কিন্তু নিয়ম বহির্ভূত কাজের শাস্তি পেতে হল তাঁকে। বন্ধ করা হলো রাহুলের কাজ। আপাতত তিন মাস কোন শুটিং করতে পারবেন না পরিচালক। ফলে ‘দশম অবতার’-এর দুই জনপ্রিয় পুলিশকর্তার (সিনেমায়এই চরিত্রই করেন প্রসেনজিৎ এবং অনির্বাণ) পুজো রিলিজ নিয়ে ধোঁয়াশা।

ঠিক কী অভিযোগ? ‘কিশমিশ’ এবং ‘দিলখুশ’-এর মতো সিনেমা পরিচালনার দৌলতে রাহুল মুখোপাধ্যায় টালিগঞ্জের অতি পরিচিত মুখ। শোনা যাচ্ছে একটি জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্মের ওয়েব সিরিজের শুটিং করার সময় তিনি নাকি ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) নিয়ম মানেননি। তার জেরেই ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টান ইন্ডিয়ার (DAEI) পক্ষ থেকে রাহলকে তিন মাসের কর্মবিরতির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও DAEI-এর উদ্দেশে পাঠানো মেলে রাহুল জানান, তিনি শুধুমাত্র মিটিং ও চিত্রনাট্য নিয়ে আলোচনা করতে গিয়েছিলেন। শুটিং করার উদ্দেশ্য কোনওভাবেই ছিল না। তবে এতে রাহুলের শাস্তির কোপ কমছে না। আপাতত ১৯ অক্টোবর পর্যন্ত কোনও কাজে হাত দিতে পারবেন না তিনি। তাই খুব স্বাভাবিকভাবেই এবার পুজোয় অনির্বাণ আর প্রসেনজিৎকে একসঙ্গে দেখার আশা নেই।


Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...