Friday, April 3, 2026

বিপর্যয় থামছেই না হিমাচল প্রদেশে, মৃত বেড়ে ৪০

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হিমাচল প্রদেশ। প্রাণ যাচ্ছে বহু মানুষের। কোথাও ধস, কোথাও আবার হড়পা বান, ভাঙছে বাড়ি। ২৭ জুন হিমাচল প্রদেশে বর্ষা প্রবেশ করেছে। ২০ জুলাই পর্যন্ত টানা ভারী বৃষ্টির জেরে গোটা হিমাচলে মৃত্যু হয়েছে ৪০ জনের। আহত হয়েছেন অনেকেই।

বৃষ্টির জেরে সে রাজ্যে প্রায় সাড়ে তিনশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় চিন্তায় কৃষকরা। আজ, রবিবার থেকে আগামী সপ্তাহেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ২১ জুলাই সিমলা, সিরমৌর জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি এলাকায় হড়পা বানের সম্ভাবনা রয়েছে। ২৫ জুলাই পর্যন্ত হিমাচল জুড়ে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...