Wednesday, June 24, 2026

মধ্যপ্রদেশে নয়া ফতোয়া, দোকানের সামনে নিজের নাম-ফোন নম্বর বাধ্যতামূলক

Date:

Share post:

এবার বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে নয়া ফতোয়া। কানোয়ার যাত্রার রুটে দোকানদারদের নিজেদের নাম লিখতে হবে। এবার উজ্জ্বয়িনীতে এই নির্দেশিকা জারি হয়েছে। পুরসভা নির্দেশ জারি করেছে, সমস্ত ব্যবসায়ীকেই দোকানের সামনে নিজের নাম, ফোন নম্বর ইত্যাদি লিখতে হবে। নিয়ম ভাঙলে প্রথমে ২ হাজার টাকা এবং পরের বার ৫ হাজার টাকা করে জরিমানা করা হবে।

উজ্জ্বয়িনীর মেয়র মুকেশ টাটওয়াল জানিয়েছেন, নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতেই এই নির্দেশ। এর সঙ্গে মুসলিম দোকানদারদের ‘টার্গেট’ করার কোনও সম্পর্ক নেই। উজ্জ্বয়িনী এক ধর্মীয় পবিত্র শহর। মানুষ এখানে ধার্মিক আস্থা নিয়ে আসেন। তাই দোকানের পরিষেবা নেওয়ার আগে মালিকের পরিচয় তাঁদের জানা দরকার। যাতে কোনও রকম অসন্তোষ থাকবে বা প্রতারিত হলে তিনি তাঁদের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারেন। তার দাবি, এই নির্দেশ ২০০২ সালেই দেওয়া হয়েছিল। কিন্তু একই রং ও একই আকারের সাইনবোর্ডের নির্দেশ থাকায় তা সব জায়গায় চালু করা যায়নি।

জানা গিয়েছে, উত্তরপ্রদেশে যে রাস্তা দিয়ে কানোয়ার যাত্রা যাবে সব জায়গাতেই দোকানের মালিকের নাম লেখাটা বাধ্যতামূলক করা হয়েছে। যোগী সরকারের ফতোয়া, এবার কানোয়ার যাত্রার জন্য তিনটি রুট ব্যবহার করা হচ্ছে যেগুলি হল, মেরঠ, সহারনপুর এবং মুজফফরনগর। ওই অঞ্চলগুলিতে সব খাবারের দোকানে এই নিয়ম লাগু থাকবে। উত্তরপ্রদেশের মন্ত্রী কপিলদেব আগরওয়ালের অভিযোগ, শ্রাবণের পবিত্র মাসে, বহু মানুষ, বিশেষ করে কানোয়ারিরা নির্দিষ্ট ধরনের খাবার থেকে দূরে থাকেন। অথচ মুসলিমরা হিন্দু নাম ব্যবহার করে আমিষ খাবার বিক্রি করছে পুণ্যার্থীদের।তার আরও অভিযোগ, দোকানের সামনে লেখা হচ্ছে বিষ্ণু ধাবা সেন্টার, সকুম্বরি দেবী ভোজনালয়, শুদ্ধ ভোজনালয়, অথচ সেখানে বিক্রি হচ্ছে আমিষ খাবার। এটা বন্ধ করতেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

 

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...