Saturday, April 4, 2026

অপরাধের ছক বানচাল! কলকাতায় ২ বাংলাদেশী-সহ পুলিশের জালে ৪

Date:

Share post:

অপরাধের ছক কষছিলেন। পুলিশের (Police) সন্দেহ হওয়াতেই আটক করে জিজ্ঞাসাবাদ। পরে গ্রেফতার করা হয় বাংলাদেশের (Bangladesh) দুই নাগরিক-সহ চার। বাকি ২ জন নদিয়ার বাসিন্দা। রবিবার, আনন্দপুরে চারজনকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহ হওয়ায় তাঁদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পরে ৪ জনকেই গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত করা হয় তাঁদের গাড়িও।রবিবার দুপুর ২টো নাগাদ পুলিশ জানতে পারে, আনন্দপুরের ভৌমিক মার্বেলের কাছে চারজন সন্দেহভাজন ঘোরাঘুরি করছেন। সঙ্গে একটি গাড়ি ছিল। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম সবুজ কুণ্ডু, রাহুল শেখ, রুবেল শেখ, মিজান শেখ। তাঁদের মধ্যে মিজান ও রুবেলের বাড়ি বাংলাদেশের রাজবাড়িতে। সবুজ ও রাহুল নদিয়ার নাকাশিপাড়ার বাসিন্দা।

অভিযোগ, তবে বাংলাদেশের দুই নাগরিক নিজেদের কোনও বৈধ পরিচয়পত্র দিতে পারেননি। পুলিশের দাবি, ধৃতরা স্বীকার করে নিয়েছেন যে, তাঁরা বেআইনি ভাবে বাংলাদেশ (Bangladesh) থেকে ঢুকেছেন। তাঁদের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে আনন্দপুর থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নরেন্দ্রপুর থানার সুকান্তপাড়ায় দীপক মাজি নামে এক ব্যক্তির থেকে বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন চারজন। ওই বাড়িতে থাকার ব্যবস্থা অরিজিৎ দাস বলে এক ব্যক্তি করে দিয়েছিলেন বলে অভিযোগ। এখন কী কারণে, তাঁরা একজোট হয়ে থাকছিলেন, কেনই বা আনন্দপুর এলাকায় ঘোরাঘুরি করছিলেন – তা জানতে জেরা করছে পুলিশ। কোনও বড় অপরাধ করার ছক তাঁরা কষছিলেন কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। খোঁজ চলছে অরিজিতের।






Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...