Wednesday, June 24, 2026

ভাঙা সম্পর্কের মধ্যেই ফিনিক্স পাখির মতো যিশুর জীবনে নতুন প্রেম, কে সেই সঙ্গিনী!

Date:

Share post:

তাঁরা একসঙ্গে নেই। একই শহরে থাকা সত্ত্বেও তাঁর লেক গার্ডেন্সের বাড়িতে যেখানে নীলাঞ্জনা ও তাঁদের দুই মেয়ে থাকেন, সেই বাড়িতে থাকছেন না অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishuu Sengupta)। আর নিজের নামের থেকে সেনগুপ্ত পদবি মুছে ফেলেছেন নীলাঞ্জনা (Nilanjana)। এই খবর এখন টলিউডের লাইট-ক্যামেরাগুলোও জানে। তবে, এই মধ্যে বিগ ব্রেকিং হল আবার প্রেমে পড়েছেন টলিউডের হ্যান্ডসাম অভিনেতা। প্রেমিকা বাঙালি নন, গুজরাটি। নাম শিনাল।কে এই তরুণী?
টিনসেল টাউনের বাসিন্দা এই গুজরাটি তরুণীই এখন অভিনেতা যিশুর (Jishuu Sengupta) ম্যানেজার। ছবি ও ওয়েব সিরিজের কাজে এখন বেশিরভাগ সময়ই মুম্বইতে থাকেন একসময়ের ছোটপর্দা কাঁপানো ‘মহাপ্রভু’। বলিউডে একের পর এক ছবিতে দেখা যাচ্ছে তাঁকে। পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও পা রেখেছেন সুদর্শন বাঙালি অভিনেতা। সেখানে প্রশংসিত হয়েছে তাঁর অভিনয়। মুম্বইতে (Mumbai) যিশুর ম্যানেজার হিসেবে রয়েছেন শিনাল। সেখানে তাঁরা লিভ-ইন করছেন বলেও গুঞ্জন। আর সেই কারণেই না কি ভেঙেছে যিশু-নীলাঞ্জনার সংসার!এখনও আইনত বিচ্ছেদ হয়নি যিশু-নীলাঞ্জনার- এমনটাই সূত্রের খবর। এখন সেই সম্পর্কে ইতি টানার পরে শিনালের সঙ্গেই না কি গাঁটছড়া বাঁধবেন যিশু।






Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...