Wednesday, June 24, 2026

উচ্চ মাধ্যমিকের প্রভিশনাল রেজিস্ট্রেশন নিয়ে বড় ঘোষণা সংসদের

Date:

Share post:

একাদশ শ্রেণিতে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষার আগে প্রভিশনাল সার্টিফিকেট নিয়ে বড় ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal council of higher secondary education)। এবছর আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যবহার করা যাবে না উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের পরীক্ষায়। প্রভিশনাল সার্টিফিকেটের মাধ্যমেই দিতে হবে পড়ুয়াদের। আগামী ৩০ অগাস্ট দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBBHS)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংসদের স্কুল পোর্টালে আপলোড করা হবে সেই সার্টিফিকেটের অনলাইন কপি। তা ডাউনলোড করে প্রিন্ট বের করে পড়ুয়াদের মধ্যে বিলি করবে স্কুল। তাতে ত্রুটি থাকলে, ১০ সেপ্টেম্বরের মধ্যে সংসদের আঞ্চলিক কার্যালয়ে যোগাযোগ করতে হবে স্কুলগুলিকে। সংশোধন করে দেবে সংসদ। এবং চূড়ান্ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেওয়া হবে আগামী নভেম্বর মাসে ক্যাম্প অফিস করেই।আগামী ২৯ জুলাইয়ের মধ্যে পোর্টালে রেজিস্ট্রেশনের চেকলিস্ট প্রকাশ করা হবে। এই তালিকায় থাকবে ছবি ছাড়া এবং সইয়ের ভুল থাকা রেজিস্ট্রেশনগুলি। এগুলি ঠিক করার সময় ২৯ জুলাই থেকে ২৪ অগাস্ট পর্যন্ত। তবে এই সংশোধন করা যাবে শুধুমাত্র অনলাইনেই। যদি, স্কুলগুলি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সংশোধনগুলি না করে, তাহলে সেটাই চূড়ান্ত হিসেবে ধরে নেওয়া হবে।

আরও পড়ুন- পিএফে একমাসের বেতন আসলে চালাকি! বেকারের সংখ্যা মোদি আমলে সর্বাধিক!


Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...