Thursday, March 26, 2026

রেলের চূড়ান্ত গাফিলতি! ওভারহেড তার ছিঁড়ে পড়ে রইল লাইনে, প্রশ্নের মুখে যাত্রী সুরক্ষা

Date:

Share post:

রেলের চূড়ান্ত গাফিলতি ফের প্রশ্ন তুলে দিলে সুরক্ষা নিয়ে। রেল যে কর্তব্যে ব্যর্থ, তা বারবার প্রমাণিত। মোদি সরকারের রেল চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন। সোমবার সকালে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-আমতা শাখার ডাঁসি ও কোনা স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে দীর্ঘক্ষণ লাইনের ওপর পড়ে রইল। অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহু মানুষ। ওই শাখায় দীর্ঘক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ওভারহেড তার ছিঁড়ে রেল লাইন তড়িদাহিত হয়ে পড়ে। বিকট শব্দ আর আলোর ঝলকানি হতে দেখা যায়। কিন্তু তাতেও টনক নড়েনি রেল কর্তৃপক্ষের। এক বাইক আরোহী ওই লাইনের লেভেল ক্রসিং পেরোতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তিনি তৎক্ষণাৎ বিষয়টি সেখানকার লেভেল ক্রসিংয়ের গার্ডম্যানকে জানান। গার্ডম্যান স্টেশন মাস্টারকে জানানোর পর প্রায় ৩০ মিনিট পরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। প্রশ্ন ওঠে, তার ছিঁড়ে রেললাইন তড়িদাহিত হয়ে থাকলেও রেলের কোনও হুঁশ ছিল না। ওই লেভেল ক্রশিং দিয়ে ওইসময় স্কুলের বহু ছাত্রছাত্রী পারাপার করে। রেলের গাফিলতিতে তাদের বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। প্রায় ঘণ্টাখানেক পরে রেলের ইঞ্জিনিয়র ও কর্মীরা গিয়ে মেরামতের কাজ শুরু করেন। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ জানান, দুপুর ২টো ৫০ মিনিটের পর থেকে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন- ফের বিতর্কে NCERT! এবার হরপ্পা সভ্যতার নাম বদলে হল সিন্ধু-সরস্বতী

 

Related articles

ফের লকডাউনের পরিকল্পনা করছে মোদি সরকার! ষড়যন্ত্র ফাঁস করে সতর্ক করলেন তৃণমূল সুপ্রিমো

জ্বালানি সমস্যার দোহাই দিয়ে ফের লকডাউনের ষড়যন্ত্র করছে মোদি সরকার। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে দলীয় প্রার্থীদের সমর্থন জনসভা থেকে রাজ্যবাসীকে...

যাদবপুরের ক্যাম্পাসে অনুমতি ছাড়াই দুটি রামপুজো এবিভিপি-র, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেটের বাইরে রামনবমী পালন

সম্প্রীতির বাংলায় রামের (Ram Navami campus controversy) নামে অশান্তি তৈরির চেষ্টা বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি-র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে...

বালিতে বিজেপির হাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব তৃণমূল নেতা কৈলাশ

বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগদান করায় বালিতে আক্রান্ত হতে হল রণবীর দোলুই (Ranbir Dolui) নামে ঘাসফুলের এক কর্মীকে।...

তলোয়ার নিয়ে রামনবমীর মিছিল! তুমুল উত্তেজনা নিউ টাউনে

নিউ টাউনে রামনবমীর (Ramnabami New Town) মিছিল ঘিরে উত্তেজনা তুঙ্গে। বৃহস্পতিবার অস্ত্র নিয়ে আসার অভিযোগে সেই শোভাযাত্রা আটকে...