Thursday, April 2, 2026

হলং বাংলো-র দায়িত্ব নিচ্ছে বন দফতর, ঘোষণা মন্ত্রী বীরবাহার

Date:

Share post:

ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী হলং বাংলো পুড়ে যাওয়ার পরে যে অবান্তর বিতর্ক তৈরি করা হচ্ছিল বিভিন্ন মহলে তার জবাব বিধানসভার অধিবেশনের প্রাথমিক ধাপেই দিয়ে দিলেন বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। একদিকে আগুন লাগার ঘটনা কীভাবে ঘটেছিল তা স্পষ্ট করলেন মন্ত্রী। সেই সঙ্গে ঘোষণা করলেন এখন থেকে এই বাংলোর রক্ষণাবেক্ষনের দায়িত্ব থাকবে বন দফতরের হাতে।

ব্রিটিশ আমলে তৈরি হলং বনবাংলো বাম জমানায় পর্যটন দফতরের হাতে ছিল। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরেও এই নিয়মেই চলে আসছিল। সেই মতোই নিয়মিত রক্ষণাবেক্ষনের কাজও হত। তবে এবারের দুর্ঘটনার পরে পুরো সংস্কারের কাজ বন দফতরই করছে। এরপর থেকে এই বাংলোর রক্ষণাবেক্ষন বন দফতরেরই হবে। মন্ত্রী জানান, “পুড়ে যাওয়া হলং বন বাংলো সংস্কারের কাজ শুরু হয়েছে। পুরোনো শৈলী কে অক্ষুন্ন রেখে ই সংস্কারের কাজ করা হচ্ছে।”

সেই সঙ্গে এসি থেকে আগুন লাগার যে দাবি করা হচ্ছিল তা নস্যাৎ করে দেন বনমন্ত্রী। তিনি দাবি করেন, “শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছিল বলে রিপোর্ট পাওয়া গেছে। তবে এসি থেকে আগুন লেগেছে বলে অনেকে যে ইঙ্গিত করেছিলেন তা সঠিক নয়।”

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...