Saturday, April 4, 2026

দুধের স্বাদ ঘোলে মেটানো! অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

অগ্নিবীর প্রকল্পই (Agniveer scheme) তুলে দেওয়ার দাবি জানিয়েছিলেন দেশের সাধারণ যুবকরা। সেই দাবি পাল্টা সান্ত্বনা পুরস্কার ঘোষণা কেন্দ্রের। দেশের বিভিন্ন নিরাপত্তা সংস্থার তরফে অগ্নিবীরদের জন্য ১০ শতাংশ সংরক্ষণের ঘোষণা করা হল। আদতে খাতায় কলমে হলেও কেন্দ্রের নীতিতে বঞ্চনাই মিলল অগ্নিবীরদের।

বিএসএফ, সিআইএসএফ (CISF), আরপিএফ (RPF), এসএসবি (SSB) এবং সিআরপিএফের (CRPF) শীর্ষকর্তারা ঘোষণা করেন ১০ শতাংশ সংরক্ষণ পাবেন অগ্নিবীররা। এমনকি এই নিয়োগের ক্ষেত্রে বয়স ও কর্মক্ষমতার ক্ষেত্রেও ছাড় দেওয়া হবে বলে জানানো হয়। আলাদা করে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।

এর আগে কেন্দ্র সরকার ১০ শতাংশ অগ্নিবীরদের জন্য সেনাবাহিনীতে আসন সংরক্ষণের (reservation) সিদ্ধান্ত নিয়েছিল। এবার আধা সেনার কর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী আরও ১০ শতাংশ অগ্নিবীরের জীবন সুরক্ষিত হল। তবে তাতে সামগ্রিকভাবে অগ্নিবীরদের পরিস্থিতির কোনও উন্নতি হল না।

বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড থেকে হিমাচলপ্রদেশ সব রাজ্যেই অগ্নিবীর প্রকল্পের প্রতিবাদে পথে নেমেছিলেন যুবকরা। তার মধ্যে দুই দফায় মাত্র ২০ শতাংশ অগ্নিবীরের ভবিষ্যৎ সুরক্ষিত রাখার ঘোষণা করা হল, স্থায়ী সমস্যার সমাধান হল না।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...