Saturday, March 14, 2026

পক্ষপাতিত্ব মানব না, নীতি আয়োগের বৈঠকে ‘প্রতিবাদ’ করতে দিল্লি রওনা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের প্রতি বঞ্চনা। বিজেপি বিরোধী সব রাজ্যের প্রতি বঞ্চনার প্রতিবাদ করতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগে থেকে এই বৈঠকে যোগ দেওয়ার কথা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। শুক্রবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে দিল্লি রওনা দেওয়ার আগে কেন্দ্রের সামনে তীব্র প্রতিবাদের বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটে (Central Budget 2024) বিরোধী রাজ্যগুলির প্রতি বঞ্চনা নিয়ে দিল্লি রওনা দেওয়ার আগেই সরব হয়ে মমতা বলেন, “সাতদিন আগে লিখিত বক্তব্য চাওয়া হয়েছিল। সেই বক্তব্য জমা পড়ার সাতদিন পরে বাজেট হয়েছে। বাজেটে যেভাবে বাংলা সহ বিরোধী রাজ্যলোকে বঞ্চনা করা হয়েছে। বিমাতৃ সুলভ আচরণ করা হয়েছে। এই রাজনৈতিক পক্ষপাতিত্ব (biasness) মেনে নিতে পারছি না।”

এরই প্রতিবাদ তিনি নীতি আয়োগের বৈঠকে জানাবেন। মুখ্যমন্ত্রী বলেন, “এই পদক্ষেপের আমরা তীব্র নিন্দা করছি। এই পরিস্থিতিতে আমাদের ভয়েস রেকর্ড (voice record) করা উচিত। আমি অল্প কিছুক্ষণ থাকব, ভয়েস রেকর্ড করতে দিলে করব। নাহলে প্রতিবাদ করব। করে বেরিয়ে আসব।”

সেই সঙ্গে তিনি জানান ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও (Hemant Soren) যোগ দিচ্ছেন নীতি আয়োগের বৈঠকে। বাংলার মত ঝাড়খণ্ডও কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার শিকার। দুই প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী তাঁদের রাজ্যের জন্য কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ করার পাশাপাশি বিরোধী রাজ্যগুলির প্রতিনিধিত্ব করারও বার্তা দেন মমতা। তিনি জানান, “চেষ্টা করব আমার রাজ্যের হয়ে কথা বলার। আমাদের তরফ থেকে আমরা সবার জন্য কথা বলব।”

spot_img

Related articles

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...

আরও এক বাম নেতা বিজেপির পথে! মোদির সভায় যাচ্ছেন বিশিষ্ট চিকিৎসক

আরেক বাম নেতা বিজেপির পথে। সিপিআইএম নেতা হিসাবে পরিচিত ডাক্তার নারায়ণ বন্দ্যোপাধ্যায় মোদির ব্রিগেডের (Brigade) সভায় মঞ্চ আলো...

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...