Saturday, April 4, 2026

সাতসকালে ফের জামালের সোনারপুরের বাড়িতে পুলিশ! ভূ-গর্ভস্থ জলের ট্যাঙ্ক নিয়ে বাড়ছে রহস্য

Date:

Share post:

সালিশি সভা ডেকে মহিলাকে (Woman) মারধরের অভিযোগে গত শুক্রবারই গ্রেফতার (Arrest) করা হয়েছিল সোনারপুরকাণ্ডে (Sonarpur) মূল অভিযুক্ত জামাল সর্দারকে (Jamal Sardar)। সপ্তাহ ঘুরতেই শুক্রবার সাতসকালেই ফের জামালের বাড়িতে অভিযান পুলিশের। এদিন সকাল ৬ টা নাগাদ জামালকে সঙ্গে নিয়েই তাঁর বাড়িতে পৌঁছায় সোনারপুর থানার পুলিশ। প্রায় দেড় ঘণ্টা ধরে গোটা বাড়ি জুড়ে চলে তল্লাশি।

পুলিশ সূত্রে খবর, যেখানে সালিশি সভা বসত, সেখানেই মাটির তলায় একটি চেম্বারের সন্ধান মিলেছে। তবে কী কারণে ওই চেম্বারটি ব্যবহৃত হত, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা। যদিও পুলিশ সূত্রে খবর, জামাল দাবি করেছেন জলের ট্যাঙ্ক হিসাবে মাটির তলার ওই চেম্বারটিকে ব্যবহার করতেন তিনি। এদিকে এদিন সকালে জামালের বাড়িতে পুলিশ ঢোকার পর, বাড়ি ভিতর থেকে কিছু ভাঙাভাঙির শব্দ আসছিল। পরে জামালের বাড়ির সেই জলের ট্যাঙ্কটিই ভাঙার কাজ শুরু করে পুলিশ। সূত্রের খবর, মাটির তলায় ওই চেম্বারটির মধ্যে কিছু রয়েছে কি না সেটি খতিয়ে দেখতেই পুলিশ সেটি ভাঙচুর চালিয়েছিল।

তবে সূত্রের খবর, ওই চেম্বারের ভিতর থেকে কিছু পাওয়া যায়নি। এরপর জামালের বাড়ি থেকে আধার কার্ড-সহ বেশি কিছু নথিপত্র সংগ্রহ করেছেন পুলিশকর্মীরা। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত শুক্রবার সকালের অভিযানের বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে পুলিশ সূত্রে খবর, জামালের বাড়িতে তল্লাশির জন্য বারুইপুর মহকুমা আদালতে আবেদন জানিয়েছিল পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তার প্রেক্ষিতেই শুক্রবার সকালে জামালের বাড়িতে পৌঁছয় পুলিশ এবং বেশকিছুক্ষণ তল্লাশির পর সেখান থেকে বেরিয়ে যায় বলে খবর।


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...