Wednesday, June 24, 2026

ভাইকে দেখতে গিয়ে হাসপাতালে আক্রান্ত ডেপুটি ম্যাজিস্ট্রেট! কল্যাণীর হাসপাতালে চাঞ্চল্য

Date:

Share post:

অসুস্থ ভাইকে দেখতে হাসপাতালে গিয়ে আক্রান্ত হলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট (Deputy Magistrate)। সূত্রের খবর, শনিবার হাসপাতালের (Hospital) ভিতরে খাবার নিয়ে ঢুকতে গেলে অশান্তির সূত্রপাত। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, বচসা চলাকালীন নিরাপত্তাকর্মীর মারেই ডেপুটি ম্যাজিস্ট্রেটের মুখ ফেটে রীতিমতো রক্তারক্তি কাণ্ড কল্যাণীর গান্ধী মেমোরিয়াল হাসপাতালে (Kalyani Gandhi Memorial Hospital)। এদিকে খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ইতিমধ্যে আটক করা হয়েছে দুই নিরাপত্তারক্ষীকে (Security Guard)।

পুলিশ সূত্রে খবর, আক্রান্ত সুশান্তকুমার বালা ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বিধাননগরে কর্মরত। শুক্রবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কল্যাণীর গান্ধী মোমোরিয়াল হাসপাতালে ভর্তি হন তেহট্টের বাসিন্দা অখিলচন্দ্র বালা। অসুস্থতার খবর পেয়ে শনিবার দুপুরে তাঁকে দেখতে আসেন তাঁর দাদা সুশান্ত। হাসপাতালে ঢুকতে গেলে তাঁদের রীতিমতো বাধা দেওয়া হয়। এরপরই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, সেই সময় নিরাপত্তারক্ষীরা তাঁদের উপর চড়াও হন। চলতে থাকে ঘুষি, লাথি। বেধড়ক মারধরের অভিযোগ ওঠে ওই হাসপাতালের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে।

গান্ধী মেমোরিয়াল হাসপাতালের মেডিক্যাল সুপার আশিস মৈত্র বলেন, “নিরাপত্তা কর্মীরা সকলে এক্স সার্ভিসম্যান। ওদের বলাই আছে ভিজিটিং আওয়ার্সের বাইরে কাউকে ভিতরে ঢুকতে না দিতে। সেই নির্দেশই পালন করছিল ওরা। তবে যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক।”

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...