Saturday, April 4, 2026

জয় দিয়ে ডুরান্ডের অভিযান শুরু বাগানের

Date:

Share post:

জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন ডাউনটাউন হিরোজকে হারাল ১-০ গোলে। বাগানের হয়ে একমাত্র গোল সুহেল ভাটের। ম্যাচে গোলটি হয় দ্বিতীয়ার্ধে।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। ম্যাচে এদিন বিদেশি হিসাবে টম অলড্রেডকে রেখে দল সাজিয়ে ছিলেন বাস্তব রায়। ডুরান্ডের প্রথম ম্যাচে বেশ কয়েক জন তরুণ ফুটবলার নামিয়েছিলেন বাগান কোচ। হোসে মোলিনা না আসায় তিনিই এই ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন। কলকাতা লিগে খেলা রাজ বাসফোর, অভিষেক সূর্যবংশী, টাইসন সিং, সুহেলদের দিয়ে দল সাজিয়েছিলেন তিনি। তবে ডুরান্ডের প্রথম ম্যাচে একেবারেই দাগ কাটতে ব্যর্থ হয় বাগান ব্রিগেড। বলা ভালো কলকাতা লিগের পারফরম্যান্স যেন এই ম্যাচেও ধরা পরল ডুরান্ডের প্রথম ম্যাচে। ডাউনটাউনের বিরুদ্ধে আক্রমণে গিয়েও, গোলের দরজা খুলতে ব্যর্থ হয় বাস্তব রায়ের দল। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য ড্র ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ৭৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোলটি করেন সুহেল ভাট। মার্টিন্সের পাস ধরে বক্সে বল বাড়ান অভিষেক। ডান প্রান্ত ধরে উঠে আশিস পাস বাড়ান সুহেলের দিকে। বক্সের মধ্যে থেকে গোল করতে ভুল করেননি তিনি। এরপরই গোলরক্ষক ধীরজ সিংকে নামান বাগান কোচ। বাকি সময়ে কয়েকটি সুযোগ তৈরি করেছিল ডাউনটাউন। কিন্তু বাগানের রক্ষণ ভাঙতে পারেনি তারা। জিতে মাঠ ছাড়ে মোহনবাগান।

আরও পড়ুন- দূষিত নদী হিসেবে পরিচিত শ্যেন, দূষণ মুক্ত করে বর্ণাঢ্য অলিম্পিক্সের উদ্বোধনী


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...