Saturday, April 4, 2026

নীতি আয়োগ বৈঠকে মুখ্যমন্ত্রীর অপমান! মানস ভুঁইয়ার নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল তৃণমূলের

Date:

Share post:

নীতি আয়োগ (Niti Ayog) বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিকল্পিত ভাবে অপমান করার প্রতিবাদে মিছিল বের করল তৃণমূল কংগ্রেস। বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে নীতি আয়োগের বৈঠকে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই মাইক বন্ধ করার অভিযোগ তুলে বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি। এভাবে বাংলার মুখ্যমন্ত্রীকে অপমানের প্রতিবাদে সরব হল তৃণমূল। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের সবংয়ে মিছিল বের করে তৃণমূল। প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন রাজ্যের মন্ত্রী তথা বর্ষীয়ান তৃণমূল নেতা মানস ভুঁইয়া।

আজ, শনিবার বহু চর্চিত নীতি আয়োগের (Niti Ayog) বৈঠক শুরুর ঘণ্টাদুয়েকের মধ্যে ওয়াকআউট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে বঞ্চনার প্রসঙ্গে কথা শুরু করতেই মাত্র ৫ মিনিটে থামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বন্ধ করে দেওয়া হয় মাইক। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বলা শুরু করতেই থামিয়ে দেওয়া হয়েছে। মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। এটা খুব অপমানজনক। আর কোনওদিন বৈঠকে যাব না।”

শনিবার নীতি আয়োগের বৈঠকেও উঠে আসে বাজেট বঞ্চনার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক থেকে বেরিয়ে আরও বলেন, “বাজেটে কিছু নেই, জিরো। বৈষম্য করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোও এটা কী সম্ভব? সকলের দিকে নজর দিতে হবে। এভাবে সরকার চলে না। একশো দিনের কাজের টাকা বকেয়া রয়েছে। এসব বলতেই মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। আমাকে ৫ মিনিটও বলতে দেওয়া হয়নি। আমার মাইক বন্ধ করে দেওয়া অত্যন্ত অপমানজনক। আর কোনওদিন বৈঠকে অংশ নেব না। এনডিএ শরিকদের বেশিক্ষণ বলতে সময় দেওয়া হয়েছে। চন্দ্রবাবু নায়ড়ুকে ২০ মিনিট কথা বলতে সময় দেওয়া হয়।”

এদিনের বৈঠকে প্ল্যানিং কমিশন ফিরিয়ে আনার দাবি জানান মমতা। তাঁর বক্তব্য, নীতি আয়োগের সেই অর্থে নীতি লাগু করার আর্থিক ক্ষমতা নেই। যা যোজনা কমিশনের ছিল। ফলে নীতিমালা তৈরি হলেও তা কী করে লাগু করবে নীতি আয়োগ, প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে কণ্ঠরোধ বাংলার মুখ্যমন্ত্রীর! তীব্র প্রতিবাদ তৃণমূলের

 


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...