Tuesday, March 31, 2026

কালনায় নেতার গু.ন্ডামির ভিডিয়ো প্রকাশ্যে, চাঞ্চল্য এলাকায়

Date:

Share post:

ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল গুন্ডামির ভিডিয়ো। এবার কাটোয়ায় অভিযুক্ত নেতা গোপাল তিওয়ারির গুন্ডাগিরি প্রকাশ্যে এল। অভিযোগ, পাঁচিল দেওয়া নিয়ে বিবাদের জেরে এক মহিলাকে বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করেন তিনি। রেহাই পাননি মহিলার পরিবারের অন্যান্য সদস্যরাও। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে. গোপাল তিওয়ারি এক মহিলাকে বেধড়ক মারতে মারতে ঘর থেকে বার করে নিয়ে আসছেন। আসে পাশে থাকা পুরুষদেরও মারধর করছেন তিনি। পালটা সেই ব্যক্তিরাও হাত চালাচ্ছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনা শহরের দেবনাথপাড়ায় একটি জমিতে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে গোপাল তিওয়ারির সঙ্গে ওই পরিবারের বিবাদ চলছিল। সেজন্য দলবল নিয়ে সেই বাড়িতে যান গোপালবাবু। সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়ায় নারী – পুরুষ নির্বিশেষে মারধর করেন তিনি। গোপালবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবারটি। পাল্টা গোপালবাবুর দাবি, তাকে একটি জমিতে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। এই নিয়ে বিবাদের জেরে তার স্ত্রীকে মারধর করেছে ওই পরিবারের সদস্যরা। তা নিয়ে কথা বলতে গেলে পরিবারের লোকেরা তাকে ডেকে ঘরে নিয়ে গিয়ে মারধর করেন । হামলার হাত থেকে বাঁচতে পালটা হাত চালাতে থাকেন তিনি। সেই ভিডিয়ো ভাইরাল করে তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হচ্ছে।

এমনকী, মারধরের জেরে তাঁর আঙুলে চোট লেগেছে বলেও দাবি করেন তিনি।ভিডিয়োকে হাতিয়ার করে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। কালনার তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ বলেছেন, ‘মারামারি একটা হয়েছে। শুনলাম গোপাল জমিটা কিনেছে। কিন্তু সেখানে পাঁচিল দিতে বাধা দেওয়া হচ্ছে। পাঁচিল দিলে বারবার ভেঙে দেওয়া হচ্ছে। কী ঘটেছে পুলিশ তদন্ত করে দেখুক।’

 

Related articles

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...