Tuesday, March 31, 2026

অশ্লীল ভিডিও দেখে নাবালিকা বোনকে ধর্ষণ-খুন! কিশোর দাদার ‘কুকীর্তি’ দেখেও চুপ মা-দিদি

Date:

Share post:

যত কাণ্ড বিজেপি (BJP) শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে! মোবাইলে পর্ণ দেখে নিজের নাবালিকা বোনকে (Sister) খুন করল তাঁরই নাবালক দাদা। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে (Madhya Pradesh)। সূত্রের খবর, গুণধর ছেলের ঘৃণ্য অপরাধ লুকনোর চেষ্টার অভিযোগ উঠেছে অভিযুক্ত নাবালকের মা ও দিদির বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, গত ২৪ এপ্রিল নিজের বাড়ির উঠোনেই ৯ বছরের বালিকার দেহ উদ্ধার হয়। এরপরই পরিবারের লোকজনদের অভিযোগ, পোকার কামড়েই নাকি মৃত্যু হয়েছে মেয়ের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্ট (Post Mortem Report) সামনে আসতেই রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।

পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন নিজের ফোনে অশ্লীল ছবি দেখছিল অভিযুক্ত কিশোর। সেই সময় বোন পাশেই ঘুমোচ্ছিল তার। এরপরই ফোনে ভিডিও দেখে নিজের নাবালিকা বোনকেই ধর্ষণের অভিযোগ ওঠে কিশোরের বিরুদ্ধে। এরপর পুরো ঘটনাটি পরিবারকে বলে দেওয়ার কথা জানালে নাবালিকাকে খুন করে বলে অভিযোগ। পরে বিষয়টি পরিবারের বাকি সদস্যদের জানানোর সময় ওই নাবালিকা তখনও প্রাণে বেঁচেছিল। বিষয়টি নজরে আসতেই মা ও দিদির সামনেই বোনকে খুন করে অভিযুক্ত।

ময়নাতদন্তের রিপোর্টে পরিষ্কার উল্লেখ, ধর্ষণের পর নাবালিকাকে খুন করা হয়েছে। আর এই ঘটনায় জড়িত নাবালিকারই ১৩ বছর বয়সী দাদা। যদিও বিষয়টি সামনে আসার পরই নড়েচড়ে বসে পুলিশ। ঘটনার তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছে। তবে সূত্রের খবর, খুনের বিষয়টি স্পষ্ট হওয়ার পরই তদন্তে নেমে ৫০ জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তারপরই নাবালক দাদার বিরুদ্ধে প্রমাণ হাতে পেতেই তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি সত্য গোপন ও অপরাধ আড়ালের অভিযোগেই ইতিমধ্যে ওই কিশোরের মা ও দিদিকে গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...