Wednesday, June 24, 2026

নিট পরীক্ষায় অ.কৃতকার্য হয়ে আ.ত্মঘাতী রাজস্থানের ছাত্রী

Date:

Share post:

নিট পরীক্ষায় পাশ করতে না পেরে আত্মঘাতী হলেন রাজস্থানের জয়পুরের এক ছাত্রী। জ্যোতি আগরওয়াল (১৮) নামে ওই ছাত্রী জয়পুরে একটি বাড়ি ভাড়া করে থাকছিলেন। এক প্রতিবেশী তাকে গুরুতর অবস্থায় দেখে পুলিশকে ফোন করেন। জ্যোতিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় জন্মদিনও পালন করেন তিনি। কিন্তু শুক্রবার সকালে আত্মহত্যার চেষ্টা করেন। এক প্রতিবেশী বিষয়টি দেখে বাড়ির মালিককে ঘটনাটি জানান। খবর দেওয়া হয় পুলিশে।

জানা গিয়েছে, ওই ছাত্রী নিটের প্রস্তুতি নিচ্ছিলেন গত এক বছর ধরে। এ বার পরীক্ষাতেও বসেছিলেন, কিন্তু সম্প্রতি সেই পরীক্ষার ফল ফল বেরোনোর পর তিনি দেখেন যে পরীক্ষায় পাশ করতে পারেননি। তার পর থেকেই মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, জ্যোতির ঘর থেকে একটি চিঠি উদ্ধার হয়েছে। নিজের ব্যর্থতার জন্য বাবা-মাকে উদ্দেশ করে ক্ষমা চেয়ে সেই চিঠিতে জ্যোতি লিখেছিলেন, “আমি পারলাম না।” ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

নিটের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে ইতিমধ্যেই দেশের বেশ কয়েকটি রাজ্যে থেকে ৩০ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চালাচ্ছে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশের পর গত ২৬ জুলাই নিটের ফল প্রকাশ করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। একই সঙ্গে মেধা তালিকাও প্রকাশ করেছে তারা। নিটে অনিয়মের অভিযোগ নিয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্তও। প্রসঙ্গত, গত ৫ মে দেশ জুড়ে নিট-ইউজি অনুষ্ঠিত হয়েছিল। ২৪ লক্ষের বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

 

Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...