Friday, April 3, 2026

বোতলবন্দি কেনা জল খেয়ে অসুস্থ , চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে হাই কোর্টে ভুক্তভোগী

Date:

Share post:

বোতলবন্দি কেনা জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। পেটের গোলমালে শয্যাশায়ী অবস্থা। চিকিৎসকের পরামর্শে সাত দিন বাড়ির বাইরে বের হননি। চিকিৎসকের প্রেসক্রিপশন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন হাওড়ার এক বাসিন্দা। পানীয় জলের ব্যবসায়ীর বিরুদ্ধে পদক্ষেপ করার আর্জি জানিয়ে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি। বিষয়টি নিয়ে তদন্ত করারও দাবি জানিয়েছেন তিনি।। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা গৃহীত হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, হাওড়ার গিরিশ ঘোষ ব্যানার্জী লেনের এক পানীয় জলের ব্যবসায়ীর থেকে ২০ লিটারের জলের জার কেনেন ওই এলাকার বাসিন্দা রঞ্জিতকুমার পান্ডে। তার অভিযোগ, ওই জল খেয়ে তিনি অসুস্থ হয়েছেন। চিকিৎসা করাতে হয়েছে। ওই এলাকার অনেকের মধ্যে একই সমস্যা দেখা গিয়েছে। গুণগত ভাবে ওই পানীয় জলের মান অত্যন্ত খারাপ। আদালতে তার দাবি, তিনি জেনেছেন ওই পানীয় জলের ব্যবসায়ী বেআইনি ভাবে ব্যবসা করছেন। তার কোনও বৈধ লাইসেন্স নেই। তা সত্ত্বেও ২০ লিটাররের জারে জল ভরে একটি গাড়িতে করে পানীয় জল সরবরাহ করেন। বিষয়টি নিয়ে তিনি হাওড়া পুরসভা, পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি। তাই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করার সিদ্ধান্ত নেন। হাই কোর্টের কাছে তাঁর আর্জি, আপাতত ওই জল সরবরাহ করা বন্ধ করা হোক। ওই ব্যবসায়ীর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তিনি।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...