Saturday, April 4, 2026

ফের ব.ন্দুকবাজের হা.মলা আমেরিকায়,মৃ.ত এক: আ.হত বহু

Date:

Share post:

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়। সেখানকার একটি পার্কে বহু মানুষ একটি জমায়েতে যোগ দিয়েছিলেন। সেখানেই আচমকা গুলি চলতে শুরু করে। রবিবার বিকেলে নিউইয়র্ক পুলিশের কাছে ফোন যায়। সকলে ভয়ে পালাতে থাকেন এবং অনেকের গায়ে বুলেট লেগেছে।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিউইয়র্কের রচেস্টারসিটির একটি পার্কে এই ঘটনা ঘটেছে। বন্দুকধারীর পরিচয় এখনও জানায়নি পুলিশ।

ঘটনায় ২০ বছরের এক যুবকের মৃত্য়ু হয়েছে।আরেকজনের অবস্থা আশঙ্কাজনক, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি পাঁচজনের আঘাত গুরুতর নয়। তাদেরও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।বন্দুকধারীর পরিচয় এখনও জানায়নি পুলিশ। ঘটনাস্থলে একাধিক অঞ্চলের পুলিশ উপস্থিত হয়েছে। গোটা এলাকা তারা ঘিরে দিয়েছে। বন্দুকধারীকে আদৌ গ্রেফতার করা গিয়েছে কি না, তা-ও স্পষ্ট নয়। ঘটনার পর নাগরিক সমাজের একটি অংশ ফের বন্দুকের লাইসেন্স অবাধে দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে।জো বাইডেনের সরকার বন্দুক আইন নিয়ে বড়সড় পরিবর্তনের কথা বলেছিল। কিন্তু এখনও পর্যন্ত সেটি সেভাবে কার্যকর হয়নি। আর তার মধ্যেই একের পর এক ঘটনা ঘটে চলেছে আমেরিকায়।
এই হামলার তদন্তে নেমেছে একাধিক পুলিশ বিভাগ। আয়রনডেকোয়েত পুলিশ, মনরোই কাউন্ট্রি শেরিফস, রোচেস্টার পুলিশ ও নিউইয়র্ক স্টেট পুলিশ যৌথভাবে গোটা ঘটনার তদন্তে নেমেছে।উল্লেখ্য, আমেরিকার মাটিতে এই ধরনের হামলার ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগে দফায় দফায় আমেরিকার নানা প্রান্তে এই ধরনের হামলার ঘটনা ঘটেছে। গত ২১ জুলাই রবিবার এমনই ঘটনা ঘটেছিল মিসিসিপির এক নাইটক্লাবে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...