Saturday, April 4, 2026

আরও চাপে কেজরি, চার্জশিট দাখিল সিবিআইয়ের

Date:

Share post:

জামিনের মামলার শুনানির আগেই ফের চাপে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্ট কেজরিওয়ালের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যেই ৮ অগস্ট পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন কেজরিওয়াল। তার মধ্যেই এই মামলায় জটিলতা বাড়িয়ে চার্জশিট ফাইল করা হল সিবিআইএর তরফে।

রাউস অ্য়াভেনিউ আদালত ইতিমধ্যেই সিবিআইএর গ্রেফতারির বিরোধিতায় কেজরিওয়ালের আবেদন স্থগিত রেখেছে। সেই মামলায় কেজরির আইনজীবী অভিষেক মনু সাংভির তরফে উদাহরণ দেওয়া হয়েছিল প্রতিবেশী পাকিস্তানের। যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জামিন দেওয়ার পরও অন্য মামলায় গ্রেফতার করা হয়েছিল। সেই ধরনের ঘটনা ভারতে কাম্য নয়, এমনটাও উল্লেখ করা হয়। তারপরেও কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতার নিদর্শন চার্জশিটে। সুপ্রিম কোর্ট ইডি-র গ্রেফতারির বিরুদ্ধে কেজরিওয়ালকে জামিন দেওয়ার পরেও রাউস অ্যাভেনিউ আদালতে জামিন মিলছে না কেজরিওয়ালের।

সিবিআইয়ের আইনজীবীর তরফে দাবি করা হয়েছে আরও তথ্য প্রমাণ সংগ্রহের জন্য আবার জিজ্ঞাসাবাদ প্রয়োজন জামিনের আবেদনকারী অরবিন্দ কেজরিওয়ালকে। যে তথ্য প্রমাণ সংগ্রহ হয়েছে, কেজরিওয়ালের বয়ান তার বিরোধিতা করেছে। সেইসব তথ্য আবার তদন্ত করার জন্য কেজরির বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন। মামলার শুনানি ৮ অগস্ট।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...