Saturday, April 4, 2026

হেমন্ত সোরেনের জামিন ‘যুক্তিসঙ্গত’, সুপ্রিম কোর্টে মুখ পুড়ল ইডি-র

Date:

Share post:

হেমন্ত সোরেনের জামিনের বিরোধিতায় সর্বোচ্চ আদালতে মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-র। ঝাড়খণ্ড হাইকোর্ট জামিনের যে রায় দিয়েছিল তার পক্ষেই রায় দিয়ে সুপ্রিম কোর্টের বিআর গভাই ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ জানায় সেই জামিন ‘অত্যন্ত যুক্তিসঙ্গত’। ফলে জমি বেআইনি হস্তান্তর মামলায় সসম্মানে জামিনেই থাকলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী।

ঝাড়খণ্ড হাইকোর্ট ২৮ জুন জামিন মঞ্জুর করে ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। তার পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সেই মামলায় সোমবার আদালত জানায়, জমি মিউটেশন হয়েছিল রাজ কুমার পাহাওয়ান নামে এক ব্যক্তির নামে। তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কোনও সংযোগ ইডি প্রমাণ করতে পারেনি। তারা শুধুমাত্র বলেছে জমি সংক্রান্ত বিষয়ে তাঁদের কয়েকবার দেখা হয়েছিল। এছাড়া কোনও তথ্য নেই ইডি-র হাতে।

এই তথ্য তুলে ধরেই আদালত দাবি করে হাইকোর্টের সম্মানীয় বিচারপতির রায় অত্যন্ত যুক্তিসঙ্গত। এরপরই এই মামলার রায়ে কোনও পার্থক্য তৈরি করতে চায়নি সর্বোচ্চ আদালত।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...