Saturday, March 14, 2026

নীতীশের ধাক্কা, কোটার ‘বাজে আইন’-এ সম্মতি দিল না সুপ্রিম কোর্টও

Date:

Share post:

বিহার হাইকোর্টের পরে সুপ্রিম কোর্টেও ধাক্কা খেল নীতীশের সরকার। সংরক্ষণের ফায়দা তোলায় দাঁড়ি টেনে দিল সুপ্রিম কোর্ট। যেভাবে বিহার হাইকোর্টে সংরক্ষণের বাড়ানোর আইন বাতিল হয়ে গিয়েছিল সেভাবেই বিহারের সংরক্ষণ আইন নিয়ে এনডিএ জোট সরকারকে কোনও স্বস্তি দিল না সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতির ডিভিশন বেঞ্চ।

কংগ্রেস-আরজেডি-জেডিএস জোট সরকার বিহারের তফসিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণির সংরক্ষণ ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬৫ শতাংশ করে। নভেম্বরে এই আইন পাস হওয়ার পরই জানুয়ারিতে বিজেপির সঙ্গে জোট সরকার গঠন করেন নীতীশ কুমার। লোকসভা নির্বাচনেও সংরক্ষণকে হাতিয়ার করে প্রচার চালান নীতীশ ও বিজেপি। তবে সংরক্ষণ বদলের আইন ‘এক্তিয়ার বহির্ভূত’ ও ‘খারাপ আইন’ বলে উল্লেখ করে আইন বাতিলের নির্দেশ দেয় বিহার হাইকোর্ট।

কংগ্রেসের সঙ্গে জোট সরকারে না থাকলেও এনডিএ-র মুখ্যমন্ত্রী হিসাবে সংরক্ষণই ছিল নীতীশের তুরুপের তাস। হাইকোর্টের নির্দেশের বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে কোনও পরিবর্তন হল না হাইকোর্টের রায়ের। বিহারের পক্ষে আইনজীবী ছত্তিশগড়ের সংরক্ষণ আইনের উদাহরণ তুলে ধরলেও তাতে আমল দেয়নি সর্বোচ্চ আদালত।

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...