Sunday, June 28, 2026

ফের যাত্রী দুর্ভোগ! গাছের ডাল ভেঙে হাওড়া-আমতা শাখায় দুঘণ্টা বন্ধ ট্রেন চলাচল

Date:

Share post:

গাছের ডাল ভেঙে ওভারহেড তারে পড়ায় হাওড়া-আমতা শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। এর ছেরে সোমবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে হাওড়া-আমতা শাখায় প্রায় দু ঘণ্টার বন্ধ রইল ট্রেন চলাচল। দুর্ভোগে পড়লেন বহু যাত্রী।

জানা গিয়েছে, হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনের কাছে গাছের ডাল ভেঙে ওভারহেড তারে যড়ে। এর জেরে তার ছিঁড়ে যাওয়ায় ওই শাখার আপ লাইনে ট্য়েন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে পড়ে একাধিক ট্রেন। চরম নাকাল হন বহু যাত্রী। রেলের ইঞ্জিনিয়ররা ঘটনাস্তলে গিয়ে মেরামতের কাজশ শুরু করেন। ৫টা ১৫ থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত ওই শাখায় ট্রেন চলাচল স্তব্ধ হয়ে যায়। তারপরধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। ফলে অফিস ফেরত বহু যাত্রী নাকাল হন। অনেকে অতিরিক্ত টাকা দিয়ে সড়ক পথে গাড়ি ভাড়া করে বাড়ি ফেরেন। রেলের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা প্রায়শই ঘটছে বলে যাত্রীদের অভিযোগ।

আরও পড়ুন- দফায় দফায় বৈঠকেও জট কাটেনি: টলিপাড়ায় জারি কর্মবিরতি, তৃতীয়পক্ষের হস্তক্ষেপ চান পরিচালকরা

 

 

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...