Saturday, April 4, 2026

স্নাতক স্তরে ভর্তি কম কেন? প্রধান শিক্ষকদের জানানোর নির্দেশ শিক্ষা দফতরের

Date:

Share post:

স্নাতক স্তরে ভর্তির জন্য কেন্দ্রীয় পোর্টালে প্রথম পর্যায়ের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে। তাতে দেখা গিয়েছে পড়ুয়াদের ভর্তির হার অত্যন্ত কম। এরপরেই স্কুল শিক্ষা দফতরের তরফে প্রধান শিক্ষদের নির্দেশ দিয়ে জানানো হয়েছে তাঁদের স্কুলের উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ পড়ুয়াদের প্রত্যেককে ফোন করে খোঁজ নিতে হবে তাঁরা কলেজে ভর্তি হয়েছে কিনা। যদি কেউ ভর্তি না হয়ে থাকে তাহলে তাঁকে কলেজে ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করতে হবে। কেন তাঁরা কলেজে ভর্তি হতে অনুৎসাহিত সেই কারণও অনুসন্ধান করতে হবে।

এই প্রসঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতীম বৈদ্য জানান, তাঁদের স্কুল থেকে এবার ২৫৮ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। সকলকেই ফোন করে খোঁজ নেওয়া হয়েছে। এদের অনেকেই ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বসেছে। আবার অনেকে প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করছে। বাকিরা সবাই কলেজে ভর্তি হয়েছে। স্কুল শিক্ষা দফতরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

অন্যদিকে চেতলা গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা সত্যবতী নাডকার জানান, এবার ৮৭ জন উচ্চ মাধ্যমিক দিয়েছিল এর মধ্যে ৭৫ জন উত্তীর্ণ হয়েছে। এই ৭৫ জনের মধ্যে বাকিরা কলেজে ভর্তি হলেও খোঁজ নিয়ে দেখা গিয়েছে ১৯ জন কোনও ভাবে কলেজে ভর্তি হয়নি। সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ তাঁদের বাড়ি গিয়ে কারণ অনুসন্ধান করতে গিয়ে জানতে পারে এদের বেশিরভাগেরই আর্থিক সমস্যার কারণে পড়াশোনা করতে চাইছেন না, কেউ বা স্থানীয় স্তরে কাজের সঙ্গে জড়িয়ে পড়েছেন। আবার কেউ কেউ নার্সিং বা প্যারা মেডিক্যাল পড়ার জন্য ভিন্ রাজ্যে পাড়ি দিয়েছেন। কারোর আবার হয়তো বিয়ে হয়ে গিয়েছে।

প্রসঙ্গত, দ্বিতীয় রাউন্ডের ভর্তি প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ অগাস্ট থেকে। আবেদনের জন্য কোনও টাকা লাগবে না, উচ্চ মাধ্যমিকের পাশ করা ছাত্র-ছাত্রীদের মোবাইলে মেসেজ করেও জানানো যেতে পারে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...