Saturday, April 4, 2026

পরের আইপিএল-এ কি দেখা যাবে মাহিকে, কী পরিকল্পনা প্রাক্তন সিএসকে অধিনায়কের ?

Date:

Share post:

২০২৫ আইপিএল-এ কি খেলবেন চেন্নাই সুপার কিংস-এর তারকা ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি? এই প্রশ্নটাই ঘোরাফেরা করছে আপামোর ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কারণ ২০২৩ মরশুমেই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়য়েছিলেন মাহি। তবে আগামী মরশুমে খেলবেন কিনা তা নিয়ে কিছু জানাননি ধোনি। তবে সূত্রের খবর, চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষের সঙ্গে ইতিমধ্যে কথা শুরু করেছেন মাহি।

সূত্রের খবর, ২০২৫ আইপিএল নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি গুলির সঙ্গে বৈঠকের আগে ধোনির সিদ্ধান্ত জেনে নিতে চাইছেন চেন্নাই কর্তৃপক্ষ। জানা যাচ্ছে, ধোনির সঙ্গে আলোচনা শুরু করেছেন তাঁরা। কথা বলার দায়িত্ব নিয়েছেন ফ্র্যাঞ্চাইজির প্রধান এন শ্রীনিবাসন নিজে। তব সূত্রের খবর, দল গুলি কতজন ক্রিকেটারকে আগামী তিন বছরের জন্য ধরে রাখতে পারবে, তার উপর অনেকটাই নির্ভর করছে ধোনির ক্রিকেট ভবিষ্যৎ। আগের মতোই চার জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ থাকলে ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেবেন। পাঁচ বা ছ’জন ক্রিকেটারকে রেখে দেওয়ার সুযোগ থাকলে ধোনি হয়ত আরও এক বছর আইপিএল খেলবেন। তবে সুত্রের খবর, চেন্নাই কর্তৃপক্ষ অবশ্য ধোনির উপর কোনও সিদ্ধান্ত চাপিয়ে দিতে চান না। ধোনির সিদ্ধান্ত জানার পর আগামী বছরের দল নিয়ে পরিকল্পনা করবেন তাঁরা। ধোনি খেলতে চাইলে তাঁকে ধরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে তাঁকে তৃতীয় বা চতুর্থ ক্রিকেটার হিসাবে ধরে রাখা হবে।

২০২৫ সালের আইপিএলের আগে হবে বড় নিলাম। নতুন করে দল তৈরি করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। সেক্ষেত্রে আগের দলের চার জনকে ধরে রাখতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। তাই ধোনির সিদ্ধান্ত এক্ষত্রে গুরুত্বপূর্ণ। তিনি আরও তিন বছর খেলতে চাইলে প্রাক্তন অধিনায়ককে ধরে রাখতে পারেন চেন্নাই কর্তৃপক্ষ।

আরও পড়ুন- অলিম্পিক্সে পদক হাতছাড়া অর্জুন বাবুটার, শেষ করলেন চতুর্থ স্থানে


Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...