Saturday, June 27, 2026

কবি সুভাষ-রুবি রুটে মেট্রো পরিষেবায় বড়সড় রদবদল

Date:

Share post:

কবি সুভাষ-রুবি রুটে মেট্রো পরিষেবায় বড়সড় বদল আনতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। পরিষেবার সময় বাড়ানোর সিদ্ধান্তের পাশাপাশি, ট্রেনের সময়সূচিতেও বদল আনা হচ্ছে। মেট্রো রেলের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, এবার থেকে সপ্তাহে পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ছয় দিন মেট্রো রেলের অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে।অরেঞ্জ লাইনে কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে পরিষেবার সংখ্যা ও পরিষেবার সময় দু’টোই বাড়তে চলেছে আগামী ৫ অগাস্ট থেকে। বর্তমানে দিনে ৪৮টি মেট্রো এই লাইনে চলাচল করে। ৫ অগাস্ট থেকে আপ এবং ডাউন মিলিয়ে মোট ৭৪ টি মেট্রো এই লাইনে চালানো হবে। মেট্রো পরিষেবা মিলবে ২০ মিনিট অন্তর। এমনকী, শনিবারেও এই মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, প্রথম মেট্রো পরিষেবা কবি সুভাষ ও হেমন্ত মুখোপাধ্যায় থেকে শুরু হবে সকাল ৯ টার বদলে সকাল ৮ টায়। আর দিনের শেষ মেট্রো পরিষেবা এই দুই স্টেশন থেকে পাওয়া যাবে বিকেল ৪:৪০-এর বদলে রাত ৮ টায়। তবে রবিবার দিন কোনও মেট্রো এই রুটে চলবে না।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...