Saturday, June 27, 2026

বৃষ্টিতেও ভ্যাপসা গরম, সপ্তাহ জুড়ে দুর্ভোগের পূর্বাভাস হাওয়া অফিসের 

Date:

Share post:

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সক্রিয় মৌসুমী অক্ষরেখা, বঙ্গোপসাগরে (Bay of Bengal) অবস্থান করছে নিম্নচাপ! প্রাকৃতিক দুর্যোগের জোড়া ফলায় কলকাতা শহ ১৩ জেলায় সপ্তাহ জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather Department)। রাতভর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনায় দফায় দফায় বৃষ্টি হয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হাওড়া, হুগলি-সহ কলকাতার (Kolkata) বিস্তীর্ণ এলাকায়। মঙ্গলের সকালে বৃষ্টি হলেও বেলা বাড়তেই ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি। বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন হাওয়া অফিসের কর্তারা।

আলিপুর আবহাওয়া দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কিছুদিন মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে সক্রিয় রূপে অবস্থান করবে। এর ফলে কলকাতাসহ দক্ষিণবঙ্গে আজ ও আগামিকাল হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে বৃষ্টি বাড়বে দুই মেদিনীপুর ও ২৪ পরগনায়। কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহের জন্য রয়েছে হলুদ সতর্কতা।


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...