Friday, April 3, 2026

ডায়মন্ড হারবারে রেল অবরোধ নিত্যযাত্রীদের! সকাল থেকেই শিয়ালদহের দক্ষিণ শাখায় থমকে ট্রেন 

Date:

Share post:

প্রতিদিনই দেরিতে ছাড়ছে ট্রেন (Train)! বিশেষত ভোরে কয়েক ঘণ্টা দেরিতে ছাড়ে ট্রেন। এই অভিযোগে বুধবার ভোর থেকে ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্টেশনে রেল অবরোধ নিত্যযাত্রীদের। যার জেরে বুধবার সকাল থেকেই শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল।

বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। বারবার বললেও লাভের লাভ কিছুই হয়নি। যার প্রতিবাদে বুধবার ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। এদিকে রেলের তরফে বারবার ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার কথা জানালেও লাভের লাভ কিছুই হয়নি।

এদিকে অবস্থা বেগতিক দেখে এদিন ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকরা। পৌঁছয় জিআরপি-ও। অবরোধকারীদের সঙ্গে কথা বলে তাঁদের শান্ত করার চেষ্টাও করা হয়। তবে অবরোধকারীরা নিজেদের অবস্থানে অনড়। এই আবহে সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় অন্যান্য স্টেশনে থাকা যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কখন এই পরিস্থিতি বদলাবে এখনই তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...