Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াড। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়কোয়াড।

২) প্রাক্তন ক্রিকেটার অংশুমান গায়কোয়াডের প্রয়াণে শোকস্তব্ধ ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্কর। গায়কোয়াডের মৃত্যুর খবর পেয়ে তিনি বলেন, “ভারতের হয়ে খেলা তিন সাহসী খেলোয়াড়ের মধ্যে অন্যতম ছিল গায়কোয়াড।

৩) প্যারিস অলিম্পিক্সের টেনিসে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিল রাফায়েল নাদাল এবং কার্লোস আলকারাজ জুটি। বুধবার তাঁরা ২-৬, ৪-৬ গেমে আমেরিকান জুটি রাজীব রাম এবং অস্টিন ক্রাইসেকের কাছে পরাজিত হন।

৪) ইতিহাস গড়ার পরের ম্যাচেই বিদায় মণিকা বাত্রার। মহিলাদের সিঙ্গলস টেবল টেনিসের প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন মণিকা। জাপানের মিউ হিরানোর সঙ্গে তীব্র লড়াই করেও ১-৪ গেমে হারতে হল তাঁকে।

৫) প্যারিস অলিম্পিক্স থেকে বিদায় নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ভারতের অশ্বিনী পোনাপ্পা। ৩৪ বছরের ব্যাডমিন্টন খেলোয়াড়ের এটাই শেষ অলিম্পিক্স ছিল।

আরও পড়ুন- থামল লড়াই! প্রয়াত প্রাক্তন ভারত অধিনায়ক-ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...