Sunday, June 28, 2026

বাম ভোট রামে, নির্বাচনী বিপর্যয়ের পর্যালোচনায় “বিভীষণ” চিহ্নিত করছে সিপিএম!

Date:

Share post:

২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পালাবদল থেকে একের পর এক নির্বাচনে বিপর্যয় সঙ্গী হয়েছে সিপিএমের (CPIM)। ধীরে ধীরে প্রধান বিরোধী দলের তকমাও হারিয়েছে বামেরা। রক্তক্ষরণ হতে হতে রাজ্যে সিপিএম এখন শূন্য। চব্বিশের লোকসভা নির্বাচনেও ভরাডুবি। শুধু হার বললে ভুল, দুজন বাদ দিয়ে বাকিদের জমানত বাজেয়াপ্ত হয়েছে। ভোট বিপর্যয়ের কারণ পর্যালোচনায় বসেছে বঙ্গ সিপিএম।

এবারের পর্যালোচনায় দলের অন্দরে ‘বিভীষণ’দের চিহ্নিত করছে সিপিএম (CPIM)। অন্য প্রার্থীকে ভোট দেওয়া থেকে দলের প্রার্থী আছে এমন বহু এলাকায় নিষ্ক্রিয় ছিলেন সিপিএম কর্মীরা। এমনই চাঞ্চল্যকর দাবি করা হল ভোট-পর্যালোচনা রিপোর্টে।

সামনেই বর্ধিত রাজ্য কমিটির বর্ধিত অধিবেশন। সেই অধিবেশনের আগেই লোকসভা ভোটের ফল ও দলের পরিস্থিতি প্রাথমিক পর্যালোচনা করেছেন সিপিএম শীর্ষ নেতৃত্ব। রিপোর্ট আকার তা প্রকাশ করা হয়েছে। রিপোর্টের ২১, ও ২২ নং পাতায় উল্লেখ, ‘পার্টি লাইনের বিরুদ্ধে গিয়ে কিছু দলের প্রার্থীকে পার্টি সদস্য, কর্মীর সমর্থন করেছেন বা ভোট দিয়েছেন। নির্দিষ্ট প্রার্থীকে বা দলকে সমর্থনের পিছনে স্থানীয় সংস্থার নির্বাচন ইত্যাদির মতো সংকীর্ণ স্বার্থ কাজ করেছে। এমন সংসদীয় সবিধাবাদেরও উদাহরণ রয়েছে’।

এদিকে দলের সভা-সমাবেশে ভিড় হলেও নিচুতলায় সংগঠন সামলানো বা বুথ আগলে রাখার মতো কর্মী যে নেই, প্রাথমিক ভোট-পর্যালোচনা রিপোর্টে তাও উঠে এসেছে। রিপোর্ট এও স্বীকার করে নেওয়া হয়েছে, ‘সাধারণ মানুষের সঙ্গে পার্টি কার্যত বিচ্ছিন্ন।

আরও পড়ুন: বেআইনি হোর্ডিং নিয়ে বিধাননগর পুরসভার রিপোর্ট তলব হাই কোর্টের

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...