Saturday, April 4, 2026

ব্যাটিং ব্যর্থতা, জেতা ম্যাচ হাতছাড়া ভারতের, প্রথম একদিনের ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে টাই রোহিতদের

Date:

Share post:

শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম একদিনের ম্যাচ শেষ হল অমীমাংসিত ভাবে। এদিন লঙ্কানদের বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র করল রোহিত শর্মার দল। ভারতের ব্যাট হাতে অর্ধশতরান ভারত অধিনায়ক রোহিত শর্মার। বল হাতে দাপট অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেলের।

ম্যাচে এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩০ রান করে লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে দুরন্ত ইনিংস খেলেন দুনিথ এবং নিশাঙ্কা। ৬৭ রানে অপরাজিত দুনিথ। ৫৬ রান করেন পাথুম নিশাঙ্কা। কুশল মেন্ডিস করেন ১৪ রান। ১৪ রান করেন আশালাঙ্কাও। ভারতের হয়ে দুটি করে উইকেট্ট নেন অর্শদীপ সিং এবং অক্ষর প্যাটেল। একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ, শিবম দুবে, কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর।

জবাবে সেই রান তারা করতে নেমে শেষ পর্যন্ত আশা জাগিয়েও টাই করে ভারতীয় দল। সৌজন্যে ব্যাটিং ব্যর্থতা। রোহিত শর্মা, কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল ছাড়া সেভাবে কেউ রান করতে পারেনি। ৫৮ রান করেন ভারত অধিনায়ক। ৩১ রান করেন রাহুল। ৩৩ রান করেন অক্ষর। তবে ব্যাট হতে ব্যর্থ হন সহ-অধিনায়ক শুভমন গিল। ১৬ রান করেন তিনি। ২৪ রান করেন বিরাট কোহলি। ২৩ রান করেন শ্রেয়স আইয়র। লঙ্কানদের হয়ে তিনটি করে উইকেট নেন আশালাঙ্কা এবং হাসারাঙ্গার । দুটি করে উইকেট দুনিথের। একটি করে উইকেট ফেরান্দোর, ধনঞ্জয়ের।

আরও পড়ুন- অলিম্পিক্স থেকে ছিটকে গিয়েই বিরাট বার্তা সিন্ধুর


Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...