Saturday, April 4, 2026

‘খেলা হবে দিবস’ উপলক্ষ্যে ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা! কারা পাবে জানেন?

Date:

Share post:

এ বছর ‘খেলা হবে দিবস’ (Khela Hobe Divas) পালনের জন্য রাজ্যের ক্লাবগুলিকে ১৫ হাজার টাকা করে দেবে ক্রীড়া দফতর। তবে এই টাকা কোন কোন ক্লাবকে দেওয়া হবে সেটাও নির্দিষ্ট করে দিয়েছে ক্রীড়া দফতর। সংশ্লিষ্ট দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, যে সমস্ত ক্লাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে বা পাবে, খেলা দিবস পালনের জন্য সেই সমস্ত ক্লাবগুলিকেই দেওয়া হবে ১৫ হাজার টাকা। জানানো হয়েছে, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন অনুমোদিত ক্লাবগুলিও ওই দিন ‘খেলা হবে দিবস’ পালন করবে। এর জন্য প্রত্যেকটি ইউনিটকেই ১৫ হাজার টাকা করে দেওয়া হবে।

প্রতি বছরের মতো এ বছরও ১৬ অগাস্ট ‘খেলা হবে দিবস’ (Khela Hobe Divas) পালনের জন্য জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব সহ সাধারণ মানুষকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ সচিব। তিনি এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে ‘খেলা হবে দিবস’ পালনের পরিকল্পনা তৈরি করতে বলেছেন বলেই নবান্ন সূত্রে খবর।

ক্রীড়া দফতর জানিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬ টি কর্পোরেশনেই এই কর্মসূচি রূপায়ণ করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পালিত হবে এই সরকারি কর্মসূচি। সব ক্লাবই ওই দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গায় খেলা হবে দিবস পালনের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি,এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে। এ ব্যাপারে একটা গাইড লাইন তৈরি করেছে ক্রীড়া দফতর।

আরও পড়ুন:এবার থেকে দশমের পাঠ্যপুস্তকে নেতাজির ‘তরুণের স্বপ্ন’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...