Wednesday, June 24, 2026

প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় দীপিকা কুমারির

Date:

Share post:

আশা জাগিয়েও হল না। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেন দীপিকা কুমারি। কোয়ার্টার ফাইনালে তিনি হেরে গেলেন দক্ষিণ কোরিয়ার নাম সুহিয়নের কাছে। ম্যাচের ফল ৪-৬। প্রি-কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিলেন ভজন কউর। যার ফলে তিরন্দাজিতে প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয়ের আশা শেষ।

এদিন প্যারিস অলিম্পিক্সে তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে দীপিকার প্রতিপক্ষ ছিলেন দ্বিতীয় বাছাই নাম সুহিয়ন। সেই ম্যাচে সুহিয়ন সমানে সমানে টেক্কা দেন দীপিকা। তাঁর বিরুদ্ধে লড়াই করে হারলেন ভারতীয় তিরন্দাজ। প্রথম সেট জিতে নিয়েছিলেন দীপিকা। দ্বিতীয় সেটে হেরে যান তিনি। তৃতীয় সেটে আবার ফিরে আসেন দীপিকা। তবে পরের দু’টি সেটে আর দাঁড়াতে পারেননি। পরের দুটি সেট হেরে অলিম্পিক্স থেকে বিদায় নেন দীপিকা।

অলিম্পিক্সে শনিবার প্রি-কোয়ার্টারে দীপিকা জিতেছিলেন জার্মানির মিশেল ক্রোপেনের বিরুদ্ধে। ৬-৪ স্কোরে জিতেছিলেন ভারতীয় তিরন্দাজ। কিন্তু কোয়ার্টারে আর পারলেন না দীপিকা।

আরও পড়ুন- শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ টাই, হতাশ ভারত অধিনায়ক


Related articles

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...