Sunday, June 21, 2026

জলমগ্ন কলকাতা বিমানবন্দর, জলে পরপর দাঁড়িয়ে বিমান

Date:

Share post:

দুদিনের প্রবল বৃষ্টির প্রভাব কলকাতা বিমানবন্দরে। শনিবার সকাল থেকে বিমানবন্দরের একাংশ জলে ডুবে যায়। একাধিক বিমান জলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে বিমান পরিষেবায় কোনও ব্যাঘাত হয়নি বলে জানায় কর্তৃপক্ষ।

নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমান বন্দর এলাকার একটি বড় অংশ জুড়ে মেট্রোর কাজ চলছে। সেই কারণে পার্কিং এলাকায় নিকাশি সমস্যাও রয়েছে। শনিবার সকালেও কয়েক দফার বৃষ্টির পরে দেখা যায় পার্কিং এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। হ্যাঙার এলাকা আগেও বর্ষায় জলমগ্ন হওয়ার ঘটনা ঘটেছে। তার পরেও বিমান বন্দর কর্তৃপক্ষ নিকাশি সংস্কারের পদক্ষেপ না নেওয়ায় অল্প বৃষ্টিতেও জলমগ্ন হওয়ার ঘটনা ঘটছে।

তবে রানওয়ে এলাকা বেশ খানিকটা উঁচু হওয়ায় সেখানে জল জমার ঘটনা ঘটেনি। ফলে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পাম্প ব্যবহার করা শুরু হয়েছে জমা জল বের করার জন্য।

Related articles

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...

যোগ দিবসে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচির (International Yoga Day Program) জন্য শনিবার থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা শুরু হয়েছে মহানগরীর...